• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

বিশ্বকাপের দল ঘোষণা নরওয়ের, আছেন হলান্ড–ওডেগার্ডরা

Reporter Name / ২১ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নরওয়ে। সদ্য প্রিমিয়ার লিগজয়ী ওডেগার্ডের সঙ্গে দলে আছেন আর্লিং হলান্ড, অস্কার বব ও ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেনের মতো তারকারাও। ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দলটির স্কোয়াড ঘোষণায় ব্যতিক্রমী দিক ছিল নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ডের অংশগ্রহণ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় নরওয়ের রাজা বিশ্বকাপের দল ঘোষণা করেন। এই দলে চমক বলতে প্রথমবারের মতো ডাক পাওয়া সান্ডার টাংভিক।
২৩ বছর বয়সী টাংভিক এসকে বার্নের গোলকিপার মাথিয়াস ডায়নগেল্যান্ড চোটের পড়ার কারণে দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে রাশিয়া অনূর্ধ্ব–২১ দলের সাবেক গোলকিপার নিকিতা হাইকিন নরওয়ের হয়ে খেলার জন্য নাগরিকত্ব পরিবর্তনের আবেদন করলেও, তা শেষ পর্যন্ত অনুমোদন পায়নি।
বিশ্বকাপ দলে জায়গা পাওয়া ডার্বি কাউন্টির ডিফেন্ডার সোনদ্রে লাংগস নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘এনআরকে’কে মজা করে বলেন, ‘ভিডিওটা শেষ হওয়ার আগপর্যন্ত আমি বিশ্বাসই করিনি। এক মুহূর্তের জন্যও রাজার ওপর ভরসা হয়নি!’
নরওয়েকে এবারের বিশ্বকাপে অন্যতম বড় চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল তারা। জিতেছিল ৮ ম্যাচের সবগুলোতেই। এই ৮ ম্যাচে তাদের গোলসংখ্যা ৩৭।
‘নিশীথ সূর্যের দেশ’খ্যাত নরওয়ের এটি চতুর্থ বিশ্বকাপ। ১৯৩৮ সালের নকআউট সংস্করণে একটি ম্যাচ খেলেই বিদায় নিয়েছিল তারা। দীর্ঘ বিরতির পর নব্বইয়ের দশকে দলটির উত্থান ঘটে। ১৯৯৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়। চার বছর পর ফ্রান্স বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। এরপরই আবার দীর্ঘ বিরতি। তবে হলান্ড-ওডেগার্ডদের হাত ধরে পুনরুত্থান ঘটেছে নরওয়ের ফুটবলের। এখন দারুণ কিছু করার পালা।
নরওয়ে আগামী ১৭ জুন বোস্টনে ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ২৩ জুন নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ সেনেগাল আর ২৬ জুন তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে ফ্রান্সের বিপক্ষে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের এবারের সম্প্রসারিত বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

নরওয়ের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ওরইয়ান হাসকিয়োল্ড নিলান্ড, এগিল সেলভিক, সান্ডার টাংভিক।
রক্ষণভাগ: জুলিয়ান রিয়ারসন, মার্কুস হোমগ্রেন পেদারসেন, ডেভিড মোলার উলফে, ফ্রেডরিক বিয়ারকোন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন হেগেম, লিও স্কিরি অস্টিগার্ড, সন্ড্রে লাঙ্গাস, হেনরিক ফালখেনার।
মিডফিল্ডার: মার্টিন ওডেগার্ড, সান্ডার বের্গে, ফ্রেডরিক অউরসনেস, প্যাট্রিক বের্গ, ক্রিস্টিয়ান থর্সটভেডট, মর্টেন থরথবাই, থেলো আসগার্ড।
আক্রমণভাগ: আর্লিং হলান্ড, আলেক্সান্দার সোরলথ, ইয়র্গেন স্ট্রান্ড লারসেন, আন্তোনিও নুসা, অস্কার বব, আন্দ্রেয়াস শেলদেরুপ, ইয়েন্স পেটার হাউগে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category