• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপে ড্রয়ের রেকর্ড বাড়িয়ে অপেক্ষায় ইংল্যান্ড

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : ১৩তম গোলশূন্য ড্র। বিশ্বকাপে ইংল্যান্ডের এ রেকর্ডের ধারেকাছে কেউ নেই। সে গল্পে যাওয়ার আগে বোস্টনে সর্বশেষ ম্যাচে একটু তাকানো যাক। শেষ বাঁশি বাজার পর মিক্সড জোনে যান ইংল্যান্ড কোচ টমাস টুখেল। ঘানার বিপক্ষে গোলশূন্য ড্রের কারণটা তিনি সাংবাদিকদের জিজ্ঞেস করতে বললেন ইংল্যান্ড স্ট্রাইকার হ্যারি কেইনকে। টুখেলের দাবি, ম্যাচে ইংল্যান্ড বেশ কিছু সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেনি।
টুখেলের দাবি মিথ্যা নয়। আফ্রিকান দলটির বক্সে ঢুকে গোলের বেশ কিছু সুযোগ পেয়েছে ইংল্যান্ড। ঘানাও যে সুযোগ পায়নি তা নয়। প্রতি আক্রমণ থেকে গোলের সুযোগ পেয়েছিল তারা। ম্যাচের শেষ দিকে হেডে ঘানার পোস্টে বল মারেন ইংল্যান্ড ডিফেন্ডার নিকো ও’রাইলি। ফরোয়ার্ড বুকায়ো সাকা দুটি শটে ঘানার গোলকিপার বেঞ্জামিন আসারের কঠিন পরীক্ষা নেন।
তবে আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ গোলে হারানো ইংল্যান্ড দলকে এ ম্যাচে দেখা যায়নি। ম্যাচের ৫৭ মিনিটে গিয়ে ঘানার পোস্টে প্রথম শটটি রাখতে পেরেছে টুখেলের দল। সব মিলিয়ে ১৯টি শট নিয়ে মাত্র ৩টি পোস্টে রাখতে পারা তো ইংল্যান্ডের তারকাখচিত দলের জন্য ব্যর্থতাই। বিশ্বকাপে সর্বশেষ ২৪ বছরে এই প্রথম কোনো ম্যাচে ন্যূনতম ১৯টি শট নিয়েও গোল করতে পারল না ইংল্যান্ড।
ঘানার গোলকিপার তিনটি ভালো সেভ করেন। ঘানা দুটি শট নিয়ে একটি রাখতে পেরেছে ইংল্যান্ডের পোস্টে।
এবার ইংল্যান্ডের সেই রেকর্ডে ফেরা যাক। ঘানার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির ম্যাচটি ছিল বিশ্বকাপে ইংল্যান্ডের ১৩তম গোলশূন্য ড্র। আর কোনো দলের ন্যূনতম ১০ ম্যাচেও গোলশূন্য ড্র নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৯ ম্যাচে গোলশূন্য ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আটবার উরুগুয়ে এবং জার্মান, ইতালি, নেদারল্যান্ডস ও স্পেন সমান সাতবার করে গোলশূন্য ড্র করেছে বিশ্বকাপে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলশূন্য ড্র হয়েছিল ১৯৫৮ সালের ১১ জুন। সুইডেনের গ্যোটেনবার্গে অনুষ্ঠিত গ্রুপ পর্বের সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সুইডেন।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। ঘানার বিপক্ষে আজ জিতলেই বিশ্বকাপের নকআউট নিশ্চিত হয়ে যেত টুখেলের দলের। গ্রুপে পানামার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে এখন তাকিয়ে ইংল্যান্ড। ২ ম্যাচে ঘানার সংগ্রহও ৪ পয়েন্ট, তবে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে তারা। তৃতীয় পানামা ও চতুর্থ ক্রোয়েশিয়া একটি করে ম্যাচ খেলে এখনো পয়েন্ট পায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category