• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচ দেখলেই পারিশ্রমিক ৫০ হাজার ডলার

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপ দেখার খরচ আছে। ভ্রমণ, টিকিট, থাকা-খাওয়া মিলিয়ে বেশ মোটা অঙ্কের অর্থই খসাতে হয়। টিকিটের দাম আকাশ ছোঁয়ায় এবারের বিশ্বকাপে তো খরচের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। আচ্ছা, কেমন হয় যদি বিশ্বকাপের ম্যাচগুলো দেখার বিনিময়ে উল্টো বেশ দুপয়সা রোজগার হয়! মানে বিশ্বকাপের সব কটি ম্যাচ দেখার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ পেলেন!
ভাবতেই পারেন, এমন আবার হয় নাকি! কিন্তু বাস্তবতা হলো, ব্যাপারটা ঘটতে যাচ্ছে এবারের বিশ্বকাপেই। যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চলতি গ্রীষ্মে সম্ভবত সেরা চাকরিটি হতে যাচ্ছে একজন ফুটবলপ্রেমীর জন্য, যাঁর কাজ হবে স্রেফ বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচ দেখা। আর এ কাজের জন্য পারিশ্রমিক দেয়া হবে ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা)।
চাকরিবিষয়ক ওয়েবসাইট ‘ইনডিড’-এর সঙ্গে মিলে ফক্স স্পোর্টস এবারের বিশ্বকাপে ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা ‘বিশ্বকাপের প্রধান দর্শক’ খুঁজছে। তারা এটিকে বাজারের সেরা ‘গ্রীষ্মকালীন চাকরি’ হিসেবে দাবি করেছে। নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারের মাঝখানে বিশেষভাবে তৈরি একটি কাচঘেরা ঘরে (গ্লাস কিউব) বসে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ উপভোগ করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চাকরির জন্য নির্বাচিত ফুটবল–ভক্তকে বিশ্বকাপের অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফক্স ওয়ান’-এ প্রতিটি ম্যাচের প্রতিটি মুহূর্ত দেখতে হবে। খেলা দেখার পাশাপাশি তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি ও শেয়ার করতে হবে। এর মাধ্যমে টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা হাজারো পর্যটক ও পথচারীর জন্য প্রতিটি ম্যাচকে একটি ‘লাইভ ওয়াচ পার্টি’ বা সরাসরি উৎসবে রূপান্তর করবেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে বলা হয়, ‘এটি বাজারের সেরা গ্রীষ্মকালীন চাকরি হতে যাচ্ছে। তবে এই সুযোগ পাবেন কেবল একজন পাগলাটে ভক্ত, যিনি জীবনের সেরা এই অভিজ্ঞতা নিতে প্রস্তুত।’
আগ্রহী ভক্তরা ‘ইনডিড’-এর মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যে বেসবল ম্যাচে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই টুর্নামেন্টের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় আসর।


আপনার মতামত লিখুন :
More News Of This Category