• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বেইজিংয়ে ৬০০ বছরের পুরোনো ‘টেম্পল অব হেভেনে’ ট্রাম্প–সি

Reporter Name / ৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত ডেস্ক : টেম্পল অব হেভেন—চীনের রাজধানী বেইজিংয়ের পুরোনো একটি মন্দির। এর বয়স ৬০০ বছর পেরিয়েছে। বৃহস্পতিবার মন্দিরটি ঘুরে দেখেছেন চীন সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। ইউনেসকো বেইজিংয়ের এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ১৪২০ সালের দিকে মন্দিরটি নির্মাণ করা হয়। তখন চীনে মিং সাম্রাজ্যের শেষের দিক। রাজকীয় বলিদান আর ভালো ফসলের জন্য প্রার্থনা করতে এই মন্দির ব্যবহার করা হতো। এর আগে ২০১৭ সালে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় বেইজিং সফরে এসে টেম্পল অব হেভেন ঘুরে দেখেছিলেন।
প্রায় ৯ বছর পর এখন ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় সফরে চীনে এসেছেন। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’–এ চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপর দুই বিশ্বনেতা একসঙ্গে টেম্পল অব হেভেনে যান।
মন্দির প্রাঙ্গণে পৌঁছানোর পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক কেমন হলো? বার্তা সংস্থা এপি জানিয়েছে, জবাবে মার্কিন প্রেসিডেন্ট ছোট্ট করে জবাব দেন, ‘দারুণ’। তাইওয়ান নিয়ে দুজনের আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ট্রাম্প কোনো জবাব দেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category