• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
রাম চরণের স্ত্রী উপসনার ৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচেই ২–১ গোলে হারল আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচ হিসেবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন স্কালোনির ২৩ বছর পর প্রথমবার মিসরের কীর্তি, হাসামকে টপকালেন সালাহ উয়েফা নেশনস লিগে গ্রীসকে সাত গোল দিয়ে নেদারল্যান্ডসের রেকর্ড মিগেলকে প্রাণঘাতী ফাউল করে সর্বোচ্চ শাস্তি পেলেন সেই গোলকিপার জানুয়ারিতে মেসিকে নিয়ে রিভার প্লেটের মাঠে খেলবে ইন্টার মায়ামি পুয়ের্তো রিকোতে হলুদ গাউনে মাহির দ্যুতি, সঙ্গে চার দেশের সুন্দরী এখন ছবি প্রতি ১৫ লাখ টাকার মতো পারিশ্রমিক নেন তমা মির্জা নতুন লুক ও ফ্যাশনে সাড়া ফেললেন মডেল ও অভিনেত্রী সুনেরাহ

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Reporter Name / ১৮৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বগুড়া : বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে জনগণের সরকার হিসেবে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস। এই সময়ে বিরোধী দলের পক্ষ থেকে এক দফা দাবির কথা বলা হাস্যকর। দেশের স্বার্থে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের অত্যন্ত আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে বিএনপিও প্রমাণ করেছে, তারাও হিন্দু সম্প্রদায়ের আপনজন। সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বিএনপি। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা যাতে সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে লক্ষ্যে সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ সার্বিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে একটি রাজনৈতিক দল হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজেদের রাজনৈতিক সম্পদ মনে করত। তবে গত নির্বাচনে ভোটের মাধ্যমে তারা প্রমাণ করেছেন, কোনো দলের প্রতি তাদের দাসত্ব নেই। নিজেদের পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার তাদের রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের আত্মার আত্মীয় হিসেবে তাদের পাশে থাকতে চান বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তার নিজস্ব তহবিল থেকে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি দুর্গাপূজামণ্ডপে নগদ অর্থ বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category