• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

‘বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভুল’, পদত্যাগের ঘোষণা নেত্রীর

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চুয়াডাঙ্গা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদসহ সংগঠনের সব কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন রিংকু আক্তার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে তিনি এ সিদ্ধান্ত জানান এবং কোনো রাজনৈতিক দলে না ভেড়ার কথাও স্পষ্ট করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন রিংকু আক্তার। ৮ মিনিট ৫৩ সেকেন্ডের ওই সম্প্রচারে তিনি সংগঠন ছাড়ার ঘোষণা দেন এবং আগামী রোববার আনুষ্ঠানিকভাবে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান।
সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফেসবুক লাইভে রিংকু আক্তার বলেন, ‘আমি কখনো কারও ক্ষতি করিনি, বরং সবসময় মানুষের পাশে থাকতে চেয়েছি। আজ মনে হচ্ছে, এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। আমি কখনো এনসিপি করতে চাইনি। কারও প্রতি বিদ্বেষ থেকে নয়, নিজের মানসিক শান্তির জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে বৈষম্যবিরোধী সব কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।’
ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন এই নেত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আমি কখনো এনসিপি করতে চাইনি, কখনো করবও না। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি এনসিপির নেত্রী নই, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম।’
পারিবারিক জীবনের প্রসঙ্গ টেনে রিংকু আক্তার বলেন, সংসারজীবন রয়েছে এমন একজন নারী হিসেবে তিনি তথাকথিত নোংরা রাজনীতিতে জড়াতে আগ্রহী নন। তিনি বলেন, ‘আমি একজন মেয়ে, আমার সংসার আছে। আমি নোংরা রাজনীতিতে জড়াতে চাই না। আগামী রোববার লিখিত পদত্যাগপত্র জমা দেব।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসা রিংকু আক্তার ফেসবুক লাইভে তার সিদ্ধান্তের কথা জানালেও ঠিক কোন সুনির্দিষ্ট কারণে তিনি সংগঠন ছাড়ছেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category