• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশাকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে এগুলোকে একটি সমন্বিত নীতিমালার আওতায় আনতে যাচ্ছে সরকার। যানবাহনের কারিগরি মান, নিরাপত্তা, চালকের লাইসেন্স, বাহনের নিবন্ধন এবং কোন সড়কে এগুলো চলতে পারবে— সব বিষয় নীতিমালায় নির্ধারণ করা হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, গত ৩০ আগস্ট স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সিটি করপোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে বৈঠক হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৈঠকে নেতৃত্ব দেন।
তথ্য উপদেষ্টা বলেন, দেশে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে এবং এটিকে অস্বীকার করে সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, “এটা একটা বাস্তবতা। এই বাস্তবতাটাকে আমাদের একটা নীতিমালার মধ্যে আনতে হবে।” নীতিমালায় বর্তমানে চলাচল করা যানগুলোর কারিগরি স্পেসিফিকেশন নিরাপদ কি না, কী ধরনের যান অনুমোদন পাবে, চালকদের কীভাবে লাইসেন্স দেওয়া হবে, বাহনের নিবন্ধন কীভাবে হবে এবং কোন শ্রেণির সড়কে চলাচলের অনুমতি থাকবে— এসব বিষয়ে বিধান থাকবে।
জাহেদ উর রহমান বলেন, “একটি কার্যকর নীতিমালা চালু হলে বর্তমানে ব্যাটারিচালিত রিকশা নিয়ে সড়কে যে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা রয়েছে, তা অনেকটাই কমে আসবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category