• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
Headline
কেউ যেন নিজের গুরুত্ব বাড়াতে আমাকে টানাহেঁচড়া না করে: লাইলী বেগম বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাথরঘাটা থানার ওসির বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন : দেশজুড়ে পুলিশের সতর্কতা খামারবাড়িতে ফল মেলায় নানা জাতের আমে ক্রেতা-দর্শনার্থীদের আগ্রহ বেশি ‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন নিরাপদ খাদ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে “সাশ্রয় শপ’’ নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির পরিবেশ রাজধানীর ২ সিগন্যালে এআই ক্যামেরা বন্ধ থাকার খবর, যা বলছে ট্রাফিক কর্তৃপক্ষ পুরো লেবানন পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে: ইসরায়েলি মন্ত্রী

ব্রাজিল একাদশে আসছে পরিবর্তন, জানালেন আনচেলত্তি

Reporter Name / ৮ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে যথেষ্টই। আগামীকাল হাইতির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই ঘুরে দাঁড়ানোই দেখতে চান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সে লক্ষ্যে দলে কিছু পরিবর্তনও আসবে বলে জানিয়েছেন এই কোচ।
মরক্কোর বিপক্ষে রাফিনিয়া, কাসেমিরোরা সেরাটা দিতে পারেননি। ম্যাচের পর এ নিয়ে কথাও হয়েছে অনেক। ব্রাজিলের শুরুর একাদশে তাঁদের জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আনচেলত্তি অবশ্য পরিবর্তনের কথা জানালেও কোন পজিশনের ক্ষেত্রে হবে, তা জানাননি।
ফিলাডেলফিয়াতে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা কিছু পরিবর্তন করব। খেলার মান আরও ভালো করতে চাই। আমরা আরও ভালো করতে পারি এবং সেটা করতেই হবে।’
ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো তাদের এক প্রতিবেদনে লিখেছে, তাদের এক সাংবাদিককে হাসতে হাসতে আনচেলত্তি বলেছেন, চার-পাঁচটা পরিবর্তন আসছে। পরে আবার এটিকেই নাকি রসিকতা দাবি করেছেন আনচেলত্তি।
বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ তাদের প্রথম ম্যাচে হেরেছিল ৯২ বছর আগে, ১৯৩৪ আসরে। দশকের পর দশক শুরুটা ভালো করা ব্রাজিল এবার প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে। খেলার ধরনের কারণে যেটিকে অনেকে হারের সমান বলেও মন্তব্য করেছেন। কেন মরক্কোর বিপক্ষে সেরাটা দিতে পারল না ব্রাজিল?
আনচেলত্তির উত্তর, ‘প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল। হতে পারে ব্রাজিলের জার্সি গায়ে তোলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা জরুরি, তবে এটাই শেষ কথা নয়। মরক্কোর বিপক্ষে যারা ভালো খেলতে পারেনি, তাদের আমি আরও সুযোগ দিতে চাই। সেদিন আমাদের কেউ নিজের সেরাটা দিতে পারেনি। তবে প্রথম ম্যাচগুলো দিয়ে বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না।’
দলের নির্দিষ্ট কোনো কৌশল বা ট্যাকটিক্যাল আইডেন্টিটি নেই—সমর্থকদের এমন উদ্বেগের জবাবও দিয়েছেন আনচেলত্তি। তাঁর মতে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। তিনি সাফ জানিয়ে দেন, ‘আমি দলের কোনো একক পরিচয় চাই না। আমি চাই, আমার দল সব পরিস্থিতিতে সব ধরনের ফুটবল খেলতে পারুক।’‘সি’ গ্রুপের ব্রাজিল-হাইতি ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category