• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
Headline
গ্রেডিং ব্যবস্থা নেই রিক্রুটিং এজেন্সির, যাচাইয়ে বিদেশ গমনেচ্ছুদের ভোগান্তি নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ ১ লাখ ৫৫ হাজার : প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও সদরের ইউএনও’র প্রত্যাহার ও বিভাগীয় শাস্তি দাবি ১১ দলের ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশ পাঠাবো: প্রবাসী কল্যাণমন্ত্রী ‘স্বাস্থ্য খাতে এমন পরিবর্তন আসবে, যাতে একটা রোগীকেও ভারতে যেতে না হয়’ চালকের আচরণ ও ফিটনেসের কথা বললে গাত্রদাহ হয়: সড়কমন্ত্রী আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর

ভারতের কাছে দুই হারের পর দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: টানটান উত্তেজনাপূর্ণ ‍দুই টি-টোয়েন্টিতে ভারতের কাছে হেরে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড। এরপর তারা বাকি তিন ম্যাচ থেকে তারকা পেসারের ছিটকে পড়ার কথা জানিয়েছে। ম্যাট হেনরিকে নিয়ে ‘পরিকল্পিত ওয়ার্কলোড ব্যবস্থাপনা’ কৌশলের কথা বলা হলেও, কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বলছেন ‘পায়ের মাংসপেশি’ শক্ত হয়ে গেছে এই পেসারের।
মূলত ভারতের এই সফরে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নিউজিল্যান্ড। ফলে সবমিলিয়ে পেসারদের বেছে বেছে খেলানোর পথে হাঁটতে যাচ্ছে স্বাগতিকরা। টি-টোয়েন্টির পর আসন্ন ওয়ানডে সিরিজে পেতে হেনরিকে নিয়ে তারা বেশি ঝুঁকি নিতে চায় না। শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডানহাতি এই পেসার মাত্র ২ ওভার বল করেন, পরবর্তীতে তার মাঠ ছেড়ে কারণ জানান কিউই অধিনায়ক স্যান্টনার।
আরেক পেসার লকি ফার্গুসনও পূর্ব-সতর্কতা হিসেবে আগেই মাঠ ছেড়েছেন। এমনকি ওয়েলিংটনে হতে যাওয়া তৃতীয় টি-টোয়েন্টিতেও খেলবেন না তিনি। অকল্যান্ড ও হ্যামিল্টনে হতে যাওয়া শেষ দুই টি-টোয়েন্টির আগে দলে ফার্গুসন যোগ দেবেন। আবার এখনও চলতি সিরিজে না খেলা কাইল জেমিসন তৃতীয় টি-টোয়েন্টি থেকে স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে আবার পরের দুই ম্যাচ না খেলে যোগ দেবেন ওয়ানডে সিরিজে।
এ ছাড়া তরুণ পেসার ব্লেয়ার টিকনার শেষ তিন টি-টোয়েন্টি এবং জশ ক্লার্কসন চতুর্থ-পঞ্চম ম্যাচের জন্য নিউজিল্যান্ড দলে ফিরবেন। মজার বিষয় হচ্ছে, উভয় ক্রিকেটারিই এই সিরিজ থেকে ইনজুরির জন্য ছিটকে যাওয়া জ্যাক ফকস ও মার্ক চাপম্যানের বদলি হিসেবে ডাক পেয়েছিলেন। কেবল তৃতীয় টি-টোয়েন্টির জন্য দলে যুক্ত হবেন ম্যাট ফিশারও।
এভাবে ক্রিকেটারদের বেছে বেছে খেলানোর বিষয়ে প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, ‘আমাদের দলে খেলোয়াড়দের যে গভীরতা রয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এর ফলে আমরা বিভিন্ন খেলোয়াড়কে কাজে লাগিয়ে আমাদের পেসারদের ওপর কাজের চাপ সামলাতে পারি এবং পরবর্তী ক্রিকেট ম্যাচগুলোতে দলের হয়ে সেরা পারফরম্যান্স দেওয়ার অবস্থায় থাকার বিষয়টি নিশ্চিত করতে পারি।’
নিউজিল্যান্ডের চলমান টি-টোয়েন্টি সিরিজের পুরোটাতে মোটামুটি নিশ্চিতভাবে জায়গা ধরে রাখছেন পেসার জ্যাকব ডাফি, নাথান স্মিথ ও অ্যাডাম মিলনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টে সিরিজে নামার আগে ভারতের চলমান সফরে পাঁচটি টি-টোয়েন্টি শেষে, পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে কিউইরা। ফলে সবমিলিয়ে ক্রিকেটারদের ইনজুরি ও চাপমুক্ত রাখাই তাদের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :
More News Of This Category