• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

ভালো কা‌জের স্বীকৃ‌তিস্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩৪১ জন

Reporter Name / ৬৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ এবং র‍্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ,’ যা‌কে সং‌ক্ষে‌পে আইজি‌পিস ব্যাজ বলা হয়। এটি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার।
এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পদক পাওয়া‌দের এ ব্যাজ পরিয়ে দেবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৃহস্পতিবার (৭ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ দেওয়া হচ্ছে। আগামী ১০ মে থেকে ১৩ মে পুলিশ সপ্তাহের শেষ দিনে এ ব্যাজ পরানোর পাশাপাশি সনদ প্রদান করবেন আইজিপি।
ভালো কা‌জের স্বীকৃ‌তিস্বরূপ ২০২৫ সালে আইজিপি ব্যাজ পেয়েছিলেন ২৬৮ জন। আর ২০২৪ সালে ৪৮৮ এবং ২০২৩ সালে পেয়েছিলেন ৪৫৮ জন পুলিশ সদস্য।
এদিকে পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে সাহসিকতা এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেওয়া হবে। এ বছর পুলিশের বিভিন্ন পর্যায়ের ১০৭ জন সদস্যকে এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। তালিকায় পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি র‍্যাবে কর্মরত সেনা ও বিমানবাহিনীর একাধিক কর্মকর্তাও রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category