• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,পঞ্চগড়: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জমি দখলকারীদের বিরুদ্ধে, ভূমি দখলকারীদের বিরুদ্ধে মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। কারণ ভূমি দখল করে একজন ব্যক্তি লাভবান হয়। এতে জনগণ ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (১৯ মে) সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা যে কোন দখল পুনরুদ্ধার করতে চাই কারণ দখলকৃত জমি জনগণের সম্পদ। দলিল যার, কাগজ যার, জমি তার। বর্তমান সরকার ভূমি নিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এখানে ছাত্রছাত্রীদের যুক্ত করা হয়েছে। তারাও এখান থেকে শিক্ষাগ্রহণ করবে। আগামী দিনে তারাই নেতৃত্ব দেবে। পরে প্রতিমন্ত্রী মেলায় অংশ নেওয়া ৯টি স্টল পরিদর্শন করেন। সেই সঙ্গে মেলায় আগতদের ভূমি সেবা সহজ পদ্ধতিতে দিতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, আপনারা খেয়াল করবেন বাংলাদেশের ৪১ পারসেন্ট মানুষ ভূমির ওপর নির্ভর করে তার জীবন-জীবিকা নির্বাহ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জনবান্ধবে রূপান্তরিত করতে চান বলেই ভূমি সেবার আয়োজন করেছেন।
এ সময় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category