• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

ভেবেছিলাম আমিই দলকে ডুবিয়ে দিলাম, ম্যাচ শেষে মেসি

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : ম্যাচের তখন ১৯ মিনিট। স্পট কিক থেকে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ আর্জেন্টিনার সামনে। এই সুযোগই কিনা মেসি কাজে লাগাতে পারলেন না! তাঁর শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন মিসরীয় গোলকিপার মোস্তফা শোবের! মেসি ভেবেছিলেন, তাঁর এই পেনাল্টি মিসই দলকে হারিয়ে দেবে!
যদিও পরের গল্পটা ভিন্ন। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা ম্যাচটি জিতেছে ৩-২ গোলে। মেসি নিজে এই ৩ গোলের মধ্যে একটি করেছেন, আরেকটি করিয়েছেন। এরপরও পেনাল্টি মিসের আক্ষেপ কাটেনি মেসির।
ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে মেসির কথাতে সেটিই ফুটে উঠল, ‘পেনাল্টি মিস করার পর আমি ভীষণ রেগে গিয়েছিলাম নিজের ওপর। যেভাবে আমি শটটা নিয়েছি, তাতে আমার মনে হচ্ছিল, আমি পুরো দলকে ডুবিয়ে দিলাম।’
কোয়ার্টার ফাইনালে দলকে তোলার পর মেসি আরও বলেছেন, ‘২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ নয়। পরবর্তী রাউন্ডে যেতে পেরে আমি খুশি এবং যেভাবে আমরা এটা করেছি তা নিয়েও। ২-০ হওয়ার পর পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল এবং আবারও ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়ে নেওয়াটা অনেক রোমাঞ্চকর যাত্রা ছিল।’
মেসি এর আগেও আর্জেন্টিনার মানসিক শক্তি নিয়ে কথা বলেছেন। এবার তো তাঁর দল নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার ২ বা তার চেয়ে বেশি গোলে পিছিয়ে থাকার পরও জিতেছে।
স্বাভাবিকভাবেই দলের হার না মানা মানসিকতার কথা আবারও বলেছেন মেসি, ‘এই দলটা আরও একবার প্রমাণ করেছে, যা আমি অনেকবার বলেছি। আর আমি এটা জানি কারণ আমি ওদের চিনি, আমি জানি ওরা কীভাবে কাজ করে। এই গ্রুপটি লড়াই করতে বা বিশ্বাস রাখতে জানে। ওদের পাশে থাকাটাও আমার জন্য একটি সম্মানের বিষয়; আমরা যেকোনো দলের বিরুদ্ধে লড়াই করব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category