• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
১৫-২০ শতাংশ বাড়ছে বিদ্যুতের দাম, ১ জুন থেকেই কার্যকর এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ বিশ্বকাপের জার্সি বিক্রি, এগিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা হবে: অর্থমন্ত্রী

ভোক্তা পর্যায়ে আজ থেকে নতুন দামে পেট্রোল-অকটেন, ডিজেল আগের দামেই

Reporter Name / ৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি তেলের দাম বাড়িয়ে রোববার (৩১ মে) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছে পাঁচ টাকা।
ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, প্রতি লিটার ডিজেলের দাম আগের মতোই ১১৫ টাকা রাখা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে এ বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। এতে আরও বলা হয়, জ্বালানি তেলের নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে। এর আগে, গত ১৯ এপ্রিল থেকে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, অকটেনে ২০ টাকা, পেট্রোলে ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।
ওই সময়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category