• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির

Reporter Name / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সব ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেজে আপলোড কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তা এই তথ্য জানান। ইতোমধ্যে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ মাঠ পর্যায়ে এই নিদর্শনা দিয়েছেন।
কর্মকর্তা জানান, নাগরিকদের নিবন্ধন ফরম আপলোড করা হলে একদিকে যেমন তথ্য সঠিকতা নিশ্চিত করা যাবে। অপরদিকে এনআইডির তথ্য সংশোধনেও ভোগান্তি কমবে। আগামী ৩০ জুনের মধ্যে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের নিবন্ধন ফরম ডাটাবেজে নাই তাদেরটা আপলোড করে এই কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসাবে কাজ করা হচ্ছে।
ইসির মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী থেকে জানা যায়, সিলেট ও ঢাকা ভোটার নিবন্ধন ফরম-২ আপলোডের জন্য স্ক্যানার মেশিন ও অপারেটর ঘাটতি রয়েছে। এছাড়া ২০১২ সালের পূর্বের ১ কোটি ৪৩ লাখ ভোটার নিবন্ধন ফরম-২ আপলোড করা হয়েছে। আপলোডের জন্য কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলা বা থানা নির্বাচন অফিসারদের প্রশিক্ষণ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category