• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Headline
আকস্মিক বন্যায় নেপাল–তিব্বতে মৃত্যু বেড়ে ১৭৭, নিখোঁজ ১৫০০ ২৭ বছর পর বিচারের সম্মুখীন হচ্ছেন ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদির বড় চাকরি ছেড়ে কৃষিতে নামা লোকটির এখন বছরে আয় ৮০০ কোটি টাকা নেপাল-তিব্বতের বন্যা ট্র্যাজেডিতে দালাই লামার শোক প্রকাশ পুরোনো যন্ত্রপাতি ঘোষণা দিয়ে আনা হলো বিলাসবহুল বিএমডব্লিউ, লেক্সাস, রেঞ্জ রোভার গাড়ি চলমান গ্যাস ও বিদ্যুতের সংকটে হালকা-মাঝারি উদ্যোক্তারা বিপাকে ইরানে নাগালের বাইরে নিত্যপণ্য-ওষুধ; মাংস খাওয়া বাদ দিচ্ছে পরিবারগুলো উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

মতিয়ার বিল সমিতি নিয়ে মামলা-হামলা ও হুমকির অভিযোগে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার গোড়গ্রামের মাঝপাড়া কলোনি এলাকায় মতিয়ার বিল পানি নিষ্কাশন সমবায় সমিতি নিয়ে মামলা-হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসীরা।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে কলোনি বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন তারা। পরে সেখানে সমাবেশ করেন প্রায় ২৫০ টি পরিবারের সদস্যরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, মতিয়ার বিল সমিতিটি দীর্ঘদিন ধরে দুই-তিন সদস্যের একটি মহল এককভাবে পরিচালনা করে আসছে। তারা নিজেদের স্বার্থ হাসিলে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে রাখেন। ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বিলনির্ভর মানুষের জীবিকা নিয়েও তৈরি হয় নানা সংকট।
ওই গ্রামের সমিতির সদস্য মোঃ আমিরুল ইসলাম বলেন, নির্বাচন ও সমিতির কার্যক্রম নিয়ে রবিউল ও আজাদ তাদের নিজেদের স্বার্থের জন্য সমিতির সদস্যদের উপর হামলা করছেন। মিথ্যা মামলা ও হত্যার হুমকি দিচ্ছেন তারা। সদস্যরা নিজেদের জমি আবাদযোগ্য করার জন্য খাল পরিষ্কার করায় সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
মঈনউদ্দীন সরকার বলেন, আমাদের যে সমিতির রয়েছে, সেই সমিতির মেয়াদ শেষ হওয়ায় আমরা নতুন একটি কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে যাই। সেই কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জোরপূর্বক পদ দাবি করেন একটি মহল। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা। সদস্যরা যাকে ইচ্ছা তাকেই ভোট দিবেন।
এদিকে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নিজেদের উদ্যোগে খাল সংস্কারের কাজ শুরু করলে একটি মহল নানা ধরনের বাধা সৃষ্টি করে আসছে। এমনকি মামলা-হামলা ও হুমকির মাধ্যমে স্থানীয়দের কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন সমিতির সদস্যরা।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধানের আহ্বান জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category