• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

ময়মনসিংহ মেডিক্যালে হামে প্রতিদিনই মারা যাচ্ছে শিশু, থামবে কবে

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জেলা প্রতিনিধি ,ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো। এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে।

এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ওমর ফারুক। তিনি জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা সাড়ে তিন মাস বয়সী মেয়ে শিশু গত ১৫ জুলাই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়।
শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় রোগে আক্রান্ত ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৮৭ জন শিশু চিকিৎসাধীন আছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category