• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মাঠে ফিরেই গোল রোনালদোর, ভাঙলেন ইব্রার রেকর্ড

Reporter Name / ১২৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের ৪৪ দিন পর মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ফেরার দিনই গড়েছেন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে টানা ২৫ মৌসুমে গোলের কীর্তি গড়েছেন ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা। শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের জয়ে গোল করেন রোনালদো। তাঁর আগে টানা সবচেয়ে বেশি ২৪টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড ছিল সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচের।
১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪ মৌসুম লিগে গোল করেছিলেন ইব্রা। গত বছর রোনালদো তাঁর পাশে বসেন। এবার রেকর্ড করে নিয়েছেন নিজের একার।
নতুন মৌসুমে আল নাসরের প্রথম দুই ম্যাচে খেলেননি রোনালদো। বাড়তি ছুটি নিয়ে পর্তুগালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন। সৌদি আরবে ফেরার পর শুক্রবারের ম্যাচে আঞ্জে পোস্তেকোগলু তাঁকে শুরুর একাদশে খেলাননি।
৬২ মিনিটে যখন বদলি হিসেবে মাঠে নামেন, ততক্ষণে আল নাসর এগিয়ে ৩-০ গোলে। আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল নাসরের হাতে। সেই আবহের মধ্যেই মাঠে নামার ২১ মিনিটে গোলের দেখা পান রোনালদো। ৮৩ মিনিটে আইমান ইয়াহইয়ার নিচু ক্রস বক্সে পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি।
এই গোল দিয়ে রোনালদোর পেশাদার ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৭। অর্থাৎ ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে তাঁর প্রয়োজন আর মাত্র ২৩ গোল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category