• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ‘মূলহোতা’ চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ সদস্য গ্রেফতার পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’ রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১ গ্রামবাংলায় শরতের আসল রূপ পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি

মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

Reporter Name / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে মাদক-সংক্রান্ত মামলার জট কমাতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শুধু ঢাকাতেই বর্তমানে প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন। প্রচলিত আদালতের পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা গেলে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। একইসঙ্গে তিনি জানান, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা যাচ্ছে না, তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত সংশোধনী সংসদে তোলা হবে। বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ সময় ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাউদ্দিন আহমদ বলেন, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনও না কোনোভাবে মাদক গ্রহণ করে। কিন্তু এই বিপুল সংখ্যক মাদকাসক্তের তুলনায় সরকারি চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা যথেষ্ট নয়। ফলে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সক্ষমতা বাড়ানোও জরুরি। শক্তিশালী আইনি কাঠামো, দ্রুত বিচার এবং চিকিৎসা পুনর্বাসনব্যবস্থা একসঙ্গে কার্যকর করা গেলে মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category