• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

মানববন্ধনে অংশ না নেয়ায় জয় চৌধুরীর ওপর ক্ষুব্ধ হেলাল খান

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: চলচ্চিত্রসংশ্লিষ্টদের আয়োজিত মানববন্ধনে অংশ না নেয়াকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও জাসাসের আহ্বায়ক হেলাল খান। মানববন্ধন শেষে এফডিসিতে তাদের মুখোমুখি হয়ে উত্তেজিত কণ্ঠে নানা মন্তব্য করেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে এফডিসি প্রাঙ্গণ। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এই ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসি ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের উদ্যোগে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। পূর্বঘোষিত এ কর্মসূচিতে অংশ নেন অভিনেতা হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য। বিষয়টি নিয়েই ক্ষুব্ধ হন হেলাল খান।
মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান তিনি। এরপর তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। এ সময় জয় চৌধুরীকে উদ্দেশ করে হেলাল খান বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’ এ সময় আরও উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এখানে যারা ছিল সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্ট মুক্ত করতে হবে।’
হেলাল খানের অভিযোগ, এফডিসিতে উপস্থিত থাকার পরও সংশ্লিষ্ট কয়েকজন কেন পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নেননি, সেটিই তার ক্ষোভের কারণ। তার এমন মন্তব্যের পর সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে এফডিসি প্রাঙ্গণে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category