মো. জুয়েল রানা, কালিয়াকৈর: সৎ ইচ্ছা থাকলে, হাজারও ব্যস্ততার মাঝেও পেশাগত দায়িত্ব ছাড়াও বিভিন্ন সময়ে মানুষের অনেক সমস্যা ও তার সমাধান তুলে ধরেন গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত মানবিক পুলিশ খ্যাত এসআই জাহাঙ্গীর আলম। তিনি ইউটিউবের মাধ্যমে সাধারণ মানুষকে পুলিশের ওপর আস্থা, মামলা মোকদ্দমা, গ্রেফতার আতঙ্ক সহ নানা বিষয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও করে তা ফেসবুক সহ সোস্যাল মিডিয়াতে প্রচার করেন।
বর্তমানে তার ৪৮ লাখের অধিক ফ্যান ফলোয়ার , উপকৃত হন হাজার হাজার মানুষ। আইন না জানা প্রান্তিক মানুষদের মাঝে আইন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারনে লাখ লাখ টাকা ও সময় দুটোই নষ্ট হয়।
তার সাথে কথা বলে জানা যায়, তিনি অল্প সময়ে সব শ্রেণীর মানুষের কাছে আইন বিষয়ক তথ্যগুলো সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোস্যাল মিডিয়ায় নিজেকে সম্পৃক্ত করেন। ফেসবুকে পোস্ট করা তার ভিডিও গুলোতে হাজার হাজার মানুষ ইতিবাচক মন্তব্য করে থাকেন। জাহাঙ্গীর আলম নামক ফেসবুক পেইজে প্রায় ৫০ লাখ ফলোয়ার তার। প্রতিদিন তার ভিডিওতে কোন না কোন ম্যাসেজ থাকে, যা প্রতিটি মানুষের জন্য কল্যাণকর হয়। যেমন, থানায় কিভাবে জিডি করবেন। কী কারণে থানায় জিডি হয়না। মোবাইল হারানো জিডি করবেন কীভাবে, ওয়ারেন্ট কেন হয়, ওয়ারেন্ট হলে কী করণীয়, রি কল কোথায় জমা দিতে হয়? রি কল জমা না দিলে কি হয়? মাথায় হেলমেট না পরলে কি হতে পারে? কেউ হুমকি দিলে কী করণীয়, হাজিরা কী? কোর্টে হাজিরা না দিলে কী হয়,বাড়ির চলাচলের রাস্তা যদি বন্ধ করে দেয় কী করবেন এ রকম বিভিন্ন বিষয় নিয়ে করা শর্ট ভিডিও গুলো সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে। ক্ল লেস মামলার আসামী গ্রেফতারে বাহীনিতে রয়েছে তার ব্যাপক সুনাম। বিভিন্ন জেলায় বেশ কয়েক বার জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এ কারণে এস আই জাহাঙ্গীর এর মাধ্যমে গোটা পুলিশ বাহিনীর মধ্য ইতিবাচক এ দিকগুলো ফুটে উঠছে।
পাশাপাশি তার কর্মস্থলে বিট পুলিশিং এর দায়িত্ব পালন করেন সুনামের সাথে, তার দায়িত্ব পালনকালে অসহায় মানুষদের বিভিন্নভাবে সরকারি ও নিজ অর্থায়নে সহায়তা করে থাকেন। প্রতিটি মানুষ মরণশীল, মানুষের শেষ যাত্রাকলে যে – কবর তৈরী করেন তারা সমাজের কেউ ই প্রতিষ্ঠিত ব্যক্তি না, তাদের কথা ভেবে বিভিন্ন এলাকায় গোরখোদকদের সাধ্যমত উপহার প্রদান করেন, এই পেশার লোকেরা তারা নিজ দায়িত্বে ভাল কাজ করে থাকেন এবং বিনা পারিশ্রমিকে। শীতের -সময় নিম্ন আয়ের মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করেন। সব ধরনের মানুষকে ভালো কাজে উৎসাহ জোগানোর জন্য প্রেরণা দেন তিনি। এস আই জাহাঙ্গীর কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় জন্ম গ্রহণ করেছেন। পুলিশের চাকরির পাশাপাশি বিভিন্ন চ্যানেলে অভিনয় করা ও লেখালেখিতেও সক্রিয় এসআই জাহাঙ্গীর আলম। তার লেখা কবিতা উপন্যাস গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইগুলো পাঠকমহলে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে এস আই জাহাঙ্গীর আলম বলেন, পুলিশ হিসেবে আমার কাজ হচ্ছে দেশ এবং দেশের মানুষের সেবা করা। এই সেবাটা আমি যে কোন মাধ্যমে দিতে পারি। সেবা দেওয়ার মাধ্যমে হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা বর্তমান সময়ে খুব ভালো একটা প্ল্যাটফর্ম। জনবহুল এই দেশে অনেক না জানা মানুষ কিছু আইনগত ভুল করে থাকে। যেটা অনেক সময় অপরাধ হিসেবে গণ্য হয়ে যায়। এই প্রান্তিক মানুষগুলোর পুলিশের যে অংশীদারিত্ব বাড়িয়ে একত্রে কিভাবে অপরাধ প্রতিরোধ করা যায় সেই লক্ষ্যই আমি কাজ করে যাচ্ছি। আমি চাই বাংলাদেশ পুলিশ বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে যারা আছেন, তারাও সোস্যাল মিডিয়ার মাধ্যমে সামাজিক কাজগুলো করতে এগিয়ে আসবেন।র