• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
মারা গেছেন সাংবাদিক আবু হেনা রাসেল গাইবান্ধা শহররক্ষা বাঁধের ২৫টি স্থানে ধস মঠবাড়িয়ায় ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দিলো সম্পাদক পরিষদ

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দিয়েছে সম্পাদক পরিষদ। তাদের মধ্যে ৯৪ জনের বিরুদ্ধে বিভিন্ন হত্যা মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সম্পাদক পরিষদের কয়েকজন সদস্য।
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, এই প্রাথমিক তালিকায় পুরো পরিস্থিতির প্রতিফলন নাও থাকতে পারে। কিছু নাম বাদও পড়ে যেতে পারে। তবে এটি একটি সূচনা। তিনি বলেন, আমরা তালিকাটি প্রধানমন্ত্রীর কাছে তুলে দিয়ে স্পষ্টভাবে বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা একটি গণতান্ত্রিক দেশের জন্য ভালো লক্ষণ নয়। এতে সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। মাহফুজ আনাম বলেন, প্রধানমন্ত্রী তালিকাটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীও সম্পাদকদের উদ্বেগের সঙ্গে একমত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমাকে আগেই নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে সাংবাদিকদের বিষয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো হস্তক্ষেপ হয়নি বলেও সম্পাদকরা জানিয়েছেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ ও দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এতে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category