• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
Headline
ফিলিপাইনে সোনার ব্যাটন চাইলেন ট্রাম্প, কেন দেয়া হয়নি জানাল সেনাবাহিনী ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার

মালয়েশিয়া মানবপাচারকালে রোহিঙ্গা সহ ৯ জন উদ্ধার

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারকালে রোহিঙ্গা সহ নয়জনকে উদ্ধার করেছে বিজিবি। তারা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭) ও কক্সবাজারের আব্দুল খালেক (২৯), ফয়সাল করিম (১৬), আরিফুল ইসলাম (২১),নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩), জাহিদ আলম (১৮)। রবিবার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায় যে, ৭ নভেম্বর বিকালের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ লম্বরীঘাট এলাকা দিয়ে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সন্ধ্যার দিকে বিজিবির টহল দল সী বীচ বিওপির দায়িত্বপূর্ণ লম্বরীঘাট এলাকায় ২০-২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে। এ সময় সমুদ্র থেকে ১টি নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবির টহল দল নৌকাটিকে ধাওয়া করে। একপর্যায়ে মানব পাচারচক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে জোরপূর্বক মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা তাদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে উক্ত স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধারকৃতদের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category