• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Headline
মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয় ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান সিলেট টেস্টে লক্ষ্য কী, জানালেন ওয়েস্ট ইন্ডিজ কোচ টেলিভিশনের অভিনেতা হিসেবে ক্যারিয়ার, এরপর ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য শাহরুখ খানের বিজ্ঞাপনচিত্রে গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘রইদ’ ১৬ বছর পর ফের ভৌতিক সিনেমায় কঙ্গনা

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে আটক ১

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। পুলিশ বলছে , ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেয়ার কথা জানিয়েছেন। সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর নাম রাজীব চন্দ্র দাস। এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে গতকাল রবিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সোমবার ভোরে রাজীবকে আটক করা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।
গতকাল রবিবার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সকাল থেকে বেলা একটা পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আরও অনেককেই আটক করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে প্রকৃত সংখ্যা বলা যাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category