• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

মির্জাপুরে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু, আহত ৪

Reporter Name / ৮৫ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে গিয়ে পৃথকস্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকার বংশাই নদী ও বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন– নৌকা ভ্রমণ যাওয়া শেরপুরের হাসমতের ছেলে জিকুল (১৮) ও রংপুরের সাজ্জাদ (১৮)। এছাড়াও মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তির নাম সুশান্ত রাজবংশী। তিনি মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের নেপাল রাজবংশীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয় জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুই জন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে বৃহস্পতিবার রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক জেলে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসকর্মীরা তার লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category