• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Headline
নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে শর্ত বলতে কিছু ছিল না: মাহদী আমিন ‘আ. লীগ ও ভারত ইস্যু ডিল করতে’ প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি: নাহিদ ইসলাম ব্যবসায়ী টিটন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম বিশ্বে প্রতিদিন যৌনবাহিত সংক্রমণে আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ এশিয়ার শক্তিমত্তার সূচকে বাংলাদেশ ২০তম

মুক্তাগাছায় রাফির হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মো. দরাজ আলী, মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী আন্দালিব সাদমান রাফির হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ময়মনসিংহ- টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কসহ, শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদ্রাসা ও এমএন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হাজার খানেক শিক্ষার্থী, অভিভাবক, সর্বস্তরের সাধারণ জনতা অংশ নেয়। মানববন্ধনে উপজেলা রেসিডেন্সিয়াল মাদ্রাসার অধ্যক্ষ প্রধান হাবিবুল হক শরীফ, আটানী বাজার শাখার প্রধান মাও. আফাজ উদ্দিন, নতুন বাজার মাদ্রাসা শাখার প্রধান আবু নোমান, এমএন স্কুলের অধ্যক্ষ মোঃ শামীম ও এনসিপির উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসী দাবী জানান। পরে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য গত শুক্রবার উজেলার জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মাদ্রাসা ছাত্র আন্দালিব সাদমান রাফি নিখোঁজ হয়। পরদিন শনিবার দুপুরের পাশ^বর্তী বাড়ীর টয়লেটের ট্যাংকি থেকে বস্তাবন্দি রাফির লাশ উদ্ধার করে এবং খোকন নামের একজনকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category