• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে হবে বিশ্বকাপের আলাদা উদ্বোধনী অনুষ্ঠান

Reporter Name / ৩৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: চলতি বছরের বিশ্বকাপ ফুটবল ঘিরে নতুন এক ঘোষণা দিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি শুক্রবার জানায়, এবার বিশ্বকাপের তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ শুরুর আগে আলাদা তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৪৮ দল নিয়ে ইতিহাসের বৃহত্তম এ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ফিফা জানায়, মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে গ্র্যামিজয়ী জনপ্রিয় মেক্সিকান পপ ব্যান্ড ‘মানা’। তাদের পাশাপাশি পারফর্ম করবেন মেক্সিকান ফোক ও পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।
মেক্সিকো সিটির কনসার্টে দেশটির সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। ফিফা জানিয়েছে, সেখানকার উদ্বোধনী অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী শিল্পী ও আধুনিক লোকসংগীতের পারফরমাররা অংশ নেবেন।
টরন্টোতে ১২ জুন গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিক কানাডা। ম্যাচ শুরুর আগে সেখানে গাইবেন কানাডিয়ান তারকা অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। এই আয়োজনে থাকছেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। ফিফা জানিয়েছে, টরন্টোর এই কনসার্টে ‘বিশ্বকাপ ট্রফিকে মোজাইক নকশায় এক নতুন রূপে তুলে ধরা হবে, যা মূলত কানাডার বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিফলন।’
একই দিনে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে মূল আকর্ষণ থাকবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি। আরও পারফর্ম করবেন আটলান্টার জনপ্রিয় র‍্যাপার ফিউচার (নেভাডিয়াস উইলবার্ন)। এ ছাড়া এই তালিকায় আরও রয়েছেন আনিস্তা, লিসা, রেমা ও টাইলা।
যুক্তরাষ্ট্রের কনসার্ট নিয়ে ফিফা জানিয়েছে, অনুষ্ঠানটি এমনভাবে সাজানো হয়েছে যা বিশ্বকাপের বিশালত্ব, লক্ষ্য ও সাংস্কৃতিক প্রভাবকে এক জমকালো আয়োজনের মাধ্যমে তুলে ধরবে।
বিশ্বকাপ একাধিক দেশে যৌথভাবে আয়োজিত হওয়ার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করেছিল। সেবার উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল দক্ষিণ কোরিয়ায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category