• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
Headline
ইরানের ওপর অবরোধ কার্যকরে ২০ যুদ্ধজাহাজ, কয়েক শ উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাঁকে নিয়ে কীভাবে খেলছে ইরান উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কীভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত ৪ বছরের যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ জুন দেখল ইউক্রেনের বেসামরিকরা ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত অর্থনীতি: জনপ্রিয় বাহন মেট্রোরেলে বিজ্ঞাপন প্রচারের আয় ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ নাকি ‘বিজ্ঞাপন সেবা’ সে বিষয়ে করসংক্রান্ত অস্পষ্টতা নিরসনের দাবি জানিয়েছে অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সেবা হিসাবে বিবেচনার দাবি জানিয়ে চিঠিও দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
এনবিআর সূত্রে জানা যায়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রচারের জন্য অ্যানেক্স কমিউনিকেশনস একটি চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান। বর্তমানে ভ্যাট আইনের সংজ্ঞা নিয়ে সৃষ্ট জটিলতা ও অস্পষ্টতার কারণে কর নির্ধারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। চিঠিতে প্রতিষ্ঠানটির দাবি, এনবিআরের বর্তমান এসআরও অনুযায়ী, মেট্রোরেলে বিজ্ঞাপন প্রদর্শন কোনোভাবেই ‘স্থাবর সম্পত্তি ভাড়া’র আওতাভুক্ত হতে পারে না।
চিঠিতে প্রতিষ্ঠানটি তাদের দাবির পক্ষে বেশ কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছে। যার মধ্যে রয়েছে— মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপন প্রদর্শন কোনো স্থায়ী অবকাঠামো বা সম্পত্তি ভাড়া দেওয়ার বিষয় নয়, বরং এটি একটি সুনির্দিষ্ট বিজ্ঞাপন সেবা। মেট্রোরেলের ট্রেনের ওপর বিজ্ঞাপন সংস্থার কোনো একচেটিয়া দখল বা নিয়ন্ত্রণ নেই; এটি মূলত নির্দিষ্ট দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছানোর একটি মাধ্যম মাত্র। ভারতের মেট্রোরেলসহ বিশ্বের অন্যান্য দেশে মেট্রো রেলের বিজ্ঞাপন প্রচারকে ‘বিজ্ঞাপন সেবা’ হিসেবেই গণ্য করা হয় এবং সে অনুযায়ী কর আদায় করা হয়।
অ্যানেক্স কমিউনিকেশনস চিঠিতে দাবি করেছে, ‘স্থাবর সম্পত্তি ভাড়া’ এবং ‘বিজ্ঞাপন সেবা’র ওপর ভ্যাটের হার ভিন্ন। ফলে সঠিক শ্রেণিবিভাগ না হওয়ায় ব্যবসায়িক ও করসংক্রান্ত জটিলতা বাড়ছে। কর বিভাগের এই অস্পষ্টতা নিরসন হলে মেট্রোরেলের বিজ্ঞাপনী খাতের পরিধি আরও বাড়বে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়া সহজ হবে। তাই এ বিষয়ে দ্রুত যথাযথ নীতিমালা প্রণয়ন ও কর সংক্রান্ত অস্পষ্টতা দূর করার জন্য এনবিআর কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category