• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

‘মেনে নেওয়া কঠিন, স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি’: অস্ট্রেলিয়ার কোচ

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ধাক্কাটা বেশ জোরেশোরেই লেগেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে। শুধু তো হার নয়, ডারউইনে সাড়ে তিন দিনের টেস্টের পুরোটা সময়ই রীতিমতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়ে বাংলাদেশের চেয়ে ২২৬ রানে পিছিয়ে পড়ে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে একটু ভালো করলেও তারা বাংলাদেশের সামনে লক্ষ্য দিতে পারে মাত্র ৫৭ রানের। রানটা মাত্র ১ উইকেটে হারিয়েই ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জিতে গেছে বাংলাদেশ। এমন হারের পর স্বাভাবিকভাবেই চাপে আছেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা।
তা মেনে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও, ‘এই টেস্টে আমরা খুবই বাজে খেলেছি। ও রকম উইকেটে দুই ইনিংস মিলিয়ে ৫০০ রানের কম করার মানে হচ্ছে আমাদের অবশ্যই উন্নতি করতে হবে। এটা মেনে নেওয়া কঠিন। আমরা নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।’
বাংলাদেশের কাছে হারের দিনই রিকি পন্টিং স্পষ্ট করেই বলে দিয়েছেন, অস্ট্রেলিয়ার ওপেনিং আর তিন নম্বর পজিশনে পরিবর্তন দরকার। নতুন প্রজন্মকে জাতীয় দলে জায়গা করে দেওয়ার কথা তুলছেন আরও অনেক সাবেক ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে কেবল ক্যামেরন গ্রিনের বয়সই ত্রিশের নিচে ছিল। আগামী ১২ মাসে আরও ২০টি টেস্ট খেলতে হবে অস্ট্রেলিয়াকে। এর আগেই কি বদলটা আসবে?
অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, ‘দলের বয়সের ভারসাম্য, আমরা কোথায় আছি, কীভাবে এগোচ্ছি—এসব নিয়ে সব সময়ই আলোচনা হবে। একটা হার সেই আলোচনাকে আরও বাড়িয়ে দেয়। তবে আমার বিশ্বাস, এই খেলোয়াড়দের সামনে এখনো অনেক ক্রিকেট পড়ে আছে।’ তবে যাঁরা পরিবর্তনের দাবি তুলছেন, তাঁদের নিয়েও আপত্তি নেই তাঁর, ‘পরিবর্তনের দাবি তোলাই সবচেয়ে সহজ কাজ। আমরা জিতলেও অনেকে পরিবর্তনের কথা বলেন। এমন পারফরম্যান্সের পর তারা সেটা বলবেন না কেন? সেটিও তাদের অধিকার। এটাই আমাদের বাস্তবতা।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category