• সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের হোমনায় ৩০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক-১ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দুই কিডনি অকেজো, তবুও স্বপ্ন হারাননি মীম- বাঁচতে চান, ফিরতে চান কলেজের শ্রেণিকক্ষে রাণীনগরে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ: ভাঙনের শঙ্কায় হাজারো মানুষ রাউজানে যুবদল নেতাকে হত্যার পর চলে যান ফাঁকা গুলি ছুড়ে নাজিরপুরের রঘুনাথপুর বৃদ্ধাশ্রমের উদ্বোধন শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি আঞ্চলিক ক্ষেত্রে ‘সার্ক’-ই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী আমরা বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী

মৌনীকে বিয়ে করা মানেই নজরদারি চলবে: সূরজ নাম্বিয়া

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন : গ্ল্যামার জগতের ঝলমলে আলোর নিচে লুকানো থাকে অনেক না বলা দীর্ঘশ্বাস। ভারতের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় ও দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ার ক্ষেত্রেও কি তাই হলো? গুঞ্জন নয়, এবার সশরীরে বিচ্ছেদের ঘোষণা দিলেন এই তারকা দম্পতি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ বিবৃতিতে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তারা। তবে বিচ্ছেদের এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ‘আনফলো’ করে বিচ্ছেদের পথ প্রশস্ত করেছিলেন। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বেরিয়ে আসছে তাদের সম্পর্কের ভেতরের বিভিন্ন বিষয়। বিশেষ করে সূরজ নাম্বিয়ার একটি পুরনো সাক্ষাৎকার এখন নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে তিনি স্পষ্টই বলেছিলেন, ‘মৌনীকে বিয়ে করা মানেই প্রতি মুহূর্তে মানুষের নজরদারির মধ্যে বাঁচতে হবে।’
মৌনী রায়ের মতো খ্যাতির আলোয় থাকা কোনো অভিনেত্রীকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে শুরুতে বেশ দোটানায় ছিলেন সূরজ। ভক্ত ও পাপারাজ্জিদের ভিড় সামলে ব্যক্তিগত জীবন উপভোগ করা তার কাছে পাহাড়সম চ্যালেঞ্জ মনে হতো। দুবাইয়ে তাদের প্রেমের দিনগুলো যখন নিভৃতে কাটত, তখন সবকিছু সহজ মনে হলেও মুম্বাইয়ে পা রাখতেই বদলে যায় দৃশ্যপট।
সূরজ বুঝতে পারেন, একজন তারকাকে বিয়ে করা মানেই নিজের গোপনীয়তা বিসর্জন দেওয়া। এক সময় এই দ্বিধার কারণেই বিয়ের পিঁড়িতে বসতে ক্রমাগত দেরি করছিলেন সূরজ। তবে মৌনী রায়ও ছিলেন অনড়। তিনি জানানা যে, হয় বিয়ের প্রতিশ্রুতি দিতে হবে, নয়তো সম্পর্কের ইতি টানতে হবে। সেই শর্তের মুখে পড়েই ২০২২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এই যুগল।
বিয়ের পর তারকা স্ত্রীর জীবনযাপনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত সেই বোঝাপড়ায় ফাটল ধরল। তাদের দীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়া বজায় রেখেই আমরা ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।’ ব্যক্তিগত জীবনকে গোপনীয় রাখতে চাইলেও তাদের বন্ধুত্বের সম্পর্কটি আজীবন অটুট থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category