মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে নির্মাণাধীন গেটের গর্তে পড়ে নুর মোহাম্মদ সিয়াম (৮) নামের এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার বাদ জুমার নামাজের সময় হোমনা-গৌরীপুর সড়কের জিয়ারকান্দি গোলবাগ জামে মসজিদের পশ্চিম পাশে শোলাকান্দি রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সিয়াম জিয়ারকান্দি গ্রামের মৃত শরীফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই স্থানে গেট নির্মাণকে কেন্দ্র করে জিয়ারকান্দি ও শোলাকান্দি গ্রামের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিতাস থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে দুই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুনরায় গেইটের কাজ শুরু করা হয়।এবং গেইটে জিয়ারকান্দি (গোলবাগ) ও শোলাকান্দি গ্রামের নাম থাকবে। তবে জিয়ারকান্দি যুবসমাজ জোড় আপত্তি জানিয়ে আসছিলেন। এবং তারা বলেছিলেন জিয়ারকান্দির জায়গায় শোলাকান্দির গেইট কেন করতে হবে। যেখানে সোলাকান্দির সীমানা আছে সেখান থেকে সোলাকান্দির গেটটা করা হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক জিয়াকান্দি গ্রামের কিছু যুবক বলেন সময়ের যেমন পরিবর্তন হয়, তেমনি এই গেট ও এখান থেকে সরে যাবে সময় আসলে।
সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় তারা কাজ বন্ধের অনুরোধও করেছিলেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু সেই আপত্তি উপেক্ষা করেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে গর্ত দেখতে না পেরে সিয়াম সেখানে পড়ে যায়। এ সময় গর্তের ভেতরে থাকা রডের আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। এবং তার মাথার হাড় থেতলিয়ে যায়, এবং ক্ষতস্থান নরম হয়ে যায়।
ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, আগে থেকেই সতর্ক করা হলেও সংশ্লিষ্টরা তা গুরুত্ব না দেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত নির্মাণস্থলে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।