• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন জুঁই এমপি এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও

যদি দুই নেতার আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, ‘সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।’ রবিবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবারের সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তাঁর বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category