• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
১৫-২০ শতাংশ বাড়ছে বিদ্যুতের দাম, ১ জুন থেকেই কার্যকর এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী জুনে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ বিশ্বকাপের জার্সি বিক্রি, এগিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদি উপস্থিতি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করে উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলা হবে: অর্থমন্ত্রী

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন, মোট টোল আদায় ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিরাজগঞ্জ: ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে বেড়েছে যানবাহন পারাপারের চাপ।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, রবিবার (৩১ মে) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২ হাজার ৯৭১টি যানবাহন। টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা।
অন্যদিকে পূর্ব প্রান্ত অর্থাৎ উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১২ হাজার ৪২১টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা। দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৩৯২টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী যাত্রীদের চাপ থাকলেও ঈদ শেষে আবার কর্মস্থলমুখী মানুষের যাত্রায় সেতুতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category