• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
আধুনিক জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ সামলাতে একা ভ্রমণেই প্রশান্তি: বাঁধা নিয়ম ভেঙে নিজেকে খুঁজে পাওয়া অপরাধস্থলের প্রতিটি চিহ্নের পেছনে যে গল্প ব্রিটিশরা ভারতীয়দের বহু কৃতিত্ব ও সম্পদ নিজেদের পকেটে পুরেছে প্রকাশনা সংস্থায় গোপনে বাড়ছে এআইয়ের ব্যবহার: ক্ষুব্ধ কর্মীরা নবীনগরে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা দাবি , সংসদ সদস্যের দুঃখ প্রকাশ পুলিশের জন্য ৫৮৩০টি যানবাহন কেনার প্রস্তাব, ব্যয় হবে সাড়ে ৬ হাজার কোটি টাকা ফ্রান্সে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, অনুষ্ঠানে নিষেধাজ্ঞা মেসিনা প্রণালি পার হতে ইতালির এই ট্রেনকে ফেরিতে তোলা হয় একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর? বারবার পপ-আপ বিজ্ঞাপনে বিরক্ত? বন্ধ করবেন যেভাবে

‘যুক্তরাষ্ট্র পতনশীল দেশ’, চীনের প্রেসিডেন্টের মন্তব্যের জবাবে যা বললেন ট্রাম্প

Reporter Name / ১০১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: চীনের রাজধানী বেইজিং সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্র–চীন সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মন্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনা থামাতে সামাজিক মাধ্যমে ব্যাখ্যামূলক বক্তব্যও দেন তিনি। শুক্রবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প দাবি করেন, শি জিনপিং যুক্তরাষ্ট্রকে ‘পতনশীল দেশ’ বললেও তা তাকে উদ্দেশ করে বলেননি। বরং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার পরিস্থিতির কথাই উল্লেখ করেছেন চীনের নেতা।
ট্রাম্প বলেন, গত দুই বছর আগে যুক্তরাষ্ট্র সত্যিই দুর্বল অবস্থায় ছিল। তবে এখন পরিস্থিতি বদলে গেছে। তার ভাষায়, বর্তমানে যুক্তরাষ্ট্রই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও আলোচিত দেশগুলোর একটি।
এর আগে সফরের প্রথম পূর্ণ দিবসে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, দিনভর দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা উভয় দেশের জন্যই উপকারী হবে।
সেই অনুষ্ঠানে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার প্রশংসাও করেন তিনি। প্রায় ৯ বছরের মধ্যে প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান ট্রাম্প। সফরে তার সঙ্গে প্রযুক্তি ও ব্যবসা খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তিও ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category