• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
ইরানের ওপর অবরোধ কার্যকরে ২০ যুদ্ধজাহাজ, কয়েক শ উড়োজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা যৌন নিপীড়নের দায়ে অবশেষে ক্যারলকে ৫৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প ট্রাম্পের নিয়মকেই অস্ত্র বানিয়ে তাঁকে নিয়ে কীভাবে খেলছে ইরান উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কীভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত, ২৫০ নাগরিক আহত ৪ বছরের যুদ্ধে এবার সবচেয়ে ভয়াবহ জুন দেখল ইউক্রেনের বেসামরিকরা ইরানের হামলায় জ্বলছে মধ্যপ্রাচ্য, এফ-১৮ যুদ্ধবিমানকেও নিশানা চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি

যে অভিশাপে বিশ্বকাপ জেতা হলো না দেম্বেলের

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। সেই সঙ্গে ভেঙে গেছে বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলেরও একটি ঐতিহাসিক কীর্তি গড়ার স্বপ্ন। তিনি পারেননি বিশ্বকাপের তথাকথিত ‘ব্যালন ডি’অর অভিশাপ’ ভাঙতে।
ইতিহাস বলছে, যে ফুটবলার বিশ্বকাপের আগের বছর ব্যালন ডি‘’অর জেতেন, তিনি পরের বছর অনুষ্ঠিত বিশ্বকাপে কখনোই শিরোপা জিততে পারেননি। দেম্বেলে ছিলেন সেই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটানোর অন্যতম বড় দাবিদার। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হেরে তার সেই স্বপ্নও শেষ হয়ে যায়। এর আগে ১৯৯৭ সালের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে ফাইনালে তুলেছিলেন। তবে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা জিততে পারেননি। দেম্বেলের পরও সেই অভিশাপ অটুটই রইল।
এছাড়া দেম্বেলে এখন ইতিহাসের তৃতীয় বর্তমান ব্যালন ডি’অরজয়ী, যিনি বিশ্বকাপ সেমিফাইনালেই বিদায় নিলেন। এর আগে একই পরিণতি হয়েছিল ১৯৬৬ সালে ইউসেবিও এবং ১৯৮৬ সালে মিশেল প্লাতিনির। অন্যদিকে জিয়ান্নি রিভেরা (১৯৭০), ইয়োহান ক্রুইফ (১৯৭৪), কার্ল-হাইনৎস রুমেনিগে (১৯৮২), রবার্তো বাজ্জিও (১৯৯৪) এবং রোনালদো (১৯৯৮) তারা সবাই বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেননি।
দেম্বেলের বিদায়ের মাধ্যমে আরও একবার প্রমাণ হলো, ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান জয়ের পরের বিশ্বকাপে দলকে শিরোপা এনে দেওয়া এখনো ব্যালন ডি’অরজয়ীদের জন্য অধরা এক কীর্তি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category