• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
Headline
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি নিজের অনুসারীদের নিয়ে একটি ‘সাজানো নির্বাচন’ আয়োজনের চক্রান্ত করছিলেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা হোমনায় অবৈধ ড্রেজারের ডাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু মেসির এক প্রপিতামহ ছিলেন ব্রাজিলের সঙ্গে সম্পর্কিত আল-নাসরের বিপক্ষে ম্যাচ আয়োজন করে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া চিলির বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির ইতালির জাতীয় দলের কোচ হতে সম্মত কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো মায়ের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই তিন আঙুলে ‘এ’ বানান সূর্যবংশী জুলাই মাসে ভেন্যু বদলালেও আন্তর্জাতিক শিরোপা জিতেছে স্পেন

রংপুর মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট, রোগীদের দুর্ভোগ

Reporter Name / ৫৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা,রংপুর : ছয় দফা দাবিতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। রবিবার দুপুর ১টা থেকে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বানে এই কর্মসূচি পালন করছেন তারা। আকস্মিক এ ধর্মঘটে রোগীরা দুর্ভোগে পড়েছেন বলে জানা গেছে। সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সবগুলো ওয়ার্ডে হঠাৎ কাজ বন্ধ করে ধর্মঘট শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসাধীন দুই হাজারেরও বেশি রোগী দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ রোগী ও তাদের স্বজনদের।
সকালে ইন্টার্ন চিকিৎসকরা রংপুর মেডিক্যাল কলেজ থেকে মৌন মিছিল নিয়ে হাসপাতালের সামনে আসেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর ইনটার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিরাজ। এতে বক্তারা তাদের দাবি মেনে নেওয়া না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category