• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
গাজী নজরুলের এমপি পদ থাকছে না, বললেন শিশির মনির ড. খলিলুর রহমানের সঙ্গে কথা হলো চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক : হারুনুর রশিদ এমপি গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব: জ্বালানি বিভাগ যুদ্ধ-বন্যার চাপ সংসারে, দুশ্চিন্তা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, অনেক স্টেশন বন্ধ

‘রকস্টার’ : দ্বিতীয় টিজারে শাকিব-সাবিলা জুটির রাজকীয় রসায়ন

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত বিনোদন : ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রকস্টার’ আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে। আজমান রুশো পরিচালিত এই মিউজিক্যাল অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রটির প্রথম টিজার প্রকাশের পর থেকেই দর্শকমহলে উন্মাদনা ছিল তুঙ্গে। এবার প্রকাশ পেল এর দ্বিতীয় টিজার, যা ছবির গল্প ও চরিত্রগুলোকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে।
এর আগে প্রকাশিত ১ মিনিট ২০ সেকেন্ডের প্রথম অফিশিয়াল টিজারটি মূলত ছিল একটি হাই-এনার্জি ‘জ্যামিং সেশন’। সেখানে শাকিব খানকে মেদ ঝরিয়ে, লম্বা চুলে একদম নিখুঁত ও বিধ্বংসী এক রক সংগীতশিল্পীর লুকে দেখা যায়। কনসার্টের মঞ্চ মাতানো, ভক্তদের উন্মাদনা আর তার পাশাপাশি হাই-ভোল্টেজ অ্যাকশন আর ড্যাশিং অ্যাটিটিউডের ঝলক ছিল প্রথম টিজারের মূল আকর্ষণ। তবে প্রথম টিজারটি পুরোপুরি শাকিব খানের ‘রকস্টার’ ইমেজের ওপর ফোকাস করায় সিনেমার প্রধান দুই নায়িকাকে সেখানে আড়ালেই রাখা হয়েছিল। প্রথম টিজারটি শেষ হয়েছিল এই বার্তা দিয়ে— “এটি কেবল শুরু, অপেক্ষা করুন দ্বিতীয় টিজারের জন্য।”
প্রথম টিজারের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয় টিজারটি হাজির হয়েছে সিনেমার গল্প, রোমান্স এবং আবেগের এক গভীর রসদ নিয়ে। যেখানে প্রথম টিজারে শুধু উন্মাদনা আর কনসার্ট ছিল, দ্বিতীয় টিজারে দেখা মিলল একজন রকস্টারের জীবনের পেছনের গল্প, একাকীত্ব এবং তার জীবনে নারীদের আগমন ও জটিলতার আভাস। ব্যাকগ্রাউন্ডে ‘নো ওয়ান লাভস মি’ গানের করুণ সুরের আবহ রেখে এই টিজারে সম্পর্কের টানাপোড়েন এবং ড্রামাটিক মোড়গুলোকে তুলে ধরা হয়েছে। এটি স্পষ্ট করে দেয় যে সিনেমাটি শুধু গান বা অ্যাকশন নয়, বরং এক রকস্টারের ব্যক্তিগত জীবনের উত্থান-পতন ও আবেগের এক দারুণ কোলাজ।
এই দ্বিতীয় টিজারের সবচেয়ে বড় চমক এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় ও বড় পর্দায় প্রশংসিত অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার পর এটি তার দ্বিতীয় বড় কাজ, এবং এই টিজারে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও প্রভাবশালী একটি চরিত্রে দেখা গেছে।
টিজারের একটি বিশেষ ও রোমাঞ্চকর দৃশ্যে শাকিব খানের বাইকের পেছনে বসে থাকতে দেখা যায় সাবিলা নূরকে, যা দর্শক ও ভক্তদের মাঝে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। সাবিলার স্ক্রিন প্রেজেন্স, অভিব্যক্তি এবং মেগাস্টারের সাথে তার অন-স্ক্রিন কেমিস্ট্রি এক কথায় চমৎকার। শাকিব-সাবিলা জুটির এই রোমান্টিক ও স্টাইলিশ অবতার সিনেমাটিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
নিজের চরিত্র ও এই বিশাল প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সাবিলা নূর আগেই জানিয়েছিলেন, শাকিব খানের মতো মেগাস্টারের সাথে এমন একটি স্মরণীয় প্রজেক্টে প্রধান চরিত্রে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দ্বিতীয় টিজারে সাবিলার ওপর রাখা এই বিশেষ ফোকাস প্রমাণ করে যে, পুরো সিনেমার গল্পে তার চরিত্রটি কতটা গুরুত্বপূর্ণ এবং মোড় পরিবর্তনকারী।
শাকিব ও সাবিলার এই রসায়নের পাশাপাশি টিজারে দেখা গেছে আরও দুই ভিন্ন জগতের তারকাকে, একজন টাঙ্গিয়া জামান মিথিলা ও অপরজন সুনিধি নায়েক। রকস্টার শাকিব খানের সান্নিধ্যে আবেদনময়ী ভঙ্গিতে দেখা গেছে দু’জনকেই। বিশেষ করে সুনিধির উপস্থিতি দর্শককে চমকে দেবে এই চলচ্চিত্রে।
সান মোশন পিকচার্স লিমিটেড এবং পিনহুইল ফিল্মসের ব্যানারে নির্মিত এবং চরকি-তে এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনারশিপে আসতে যাওয়া ‘রকস্টার’ চলচ্চিত্রের এই দ্বিতীয় টিজারটি সাবিল ভক্ত এবং শাকিব ভক্তদের ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে, ঈদুল আজহায় বড় পর্দায় সাবিলা নূরের এই গ্ল্যামারাস ও শক্তিশালী প্রত্যাবর্তন দেখার জন্য সিনেমা প্রেমীরা এখন চাতক পাখির মতো অপেক্ষা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category