• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮
পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, আটক ৪

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটিকে সম্ভাব্য বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হিসেবে দেখছে পুলিশ। ধর্মীয় উৎসবের আগে এ ধরনের কর্মকাণ্ড উসকানিমূলক পরিস্থিতি তৈরি করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে ঘটনার সঙ্গে দুর্গাপূজাকে কেন্দ্র করে পরিকল্পিত উসকানির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসকে আটক করে শাহবাগ থানা পুলিশ। একই কর্মসূচি থেকে এক নারীসহ আরও কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আয়াসসহ কয়েকজনকে আটক করা হয়েছে। কোন ধারায় বা অভিযোগে মামলা করা হবে সেটা পরে জানানো হবে।
আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রাজধানীজুড়ে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এর আগে গত ৬ অক্টোবর ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দীন আহমদ এবারের দুর্গাপূজাকে পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে উল্লেখ করেন। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের কথাও জানান তিনি।
জানা গেছে, রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। শনিবার (১০ অক্টোবর) শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেন। আটকদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস রয়েছেন বলে জানা গেছে। আবদুল খালেক বলেন, গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় একজন নারী ও তিনজন পুরুষসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে ডিবি হেফাজতে আছে।
ডিএম‌পির রমনা বিভাগের ‌ডি‌সি শেখ জাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। সেগুনবাগিচায় একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)। একই কর্মসূচি থেকে আরেক নারীকে আটক করেছে পুলিশ। তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
সেই সঙ্গে ফুটপাতে পথচারীদের বিশ্রামের জন্য বসানো হয়েছে বেঞ্চ। ফুটপাত পরিচ্ছন্ন রাখতে স্থাপন করা হয়েছে ডাস্টবিনও। কাজ শেষে গত ৫ অক্টোবর তা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেয়ার ঘটনা নিছক প্রতিবাদ, নাকি এর মাধ্যমে সামাজিকভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিশেষ করে ধর্মীয় উৎসবের আগে সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রতিকৃতি বিকৃত করার ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
সম্প্রতি শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে গুণী ব্যক্তিদের গ্রাফিতি। তাদের মধ্যে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, বাউল সাধক ফকির লালন শাহ, প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, চিত্রশিল্পী এস এম সুলতান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম, অভিনেতা হুমায়ুন ফরীদি ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category