• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
রমনা কালীমন্দিরে সোনা চুরি, গ্রেপ্তার ৪ দুদকের প্লট দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড গুরুত্ব বিবেচনায় নিয়ে সংবাদ পরিবেশনের নির্দেশ বিটিভিকে সৌদির ফ্লাইট ব্যাহত: ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তায় বেবিচকের সাত নির্দেশনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল থাকবেন কারাগারে, বিচার চলবে ভার্চুয়ালি তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা’ সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা : নুরুল হক সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের প্রস্তাব উঠবে আগামী মন্ত্রিসভা বৈঠকে : গণপূর্তমন্ত্রী রেলওয়ের দখল হওয়া জায়গা চিহ্নিত করে দখলমুক্ত করা হবে : রেলমন্ত্রী অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা: অ্যাটর্নি জেনারেল

রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজির কাতল সাড়ে ৫৭ হাজার টাকায় বিক্রি

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মুক্তার মন্ডল ওরফে মুক্তার চালকের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, মঙ্গলবার সকালে জেলে মুক্তার চালক ও তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে আনা হয়। ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। এ সময় বিশাল মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি হয়।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, উন্মুক্ত নিলাম থেকে ২৫ কেজি ওজনের কাতল মাছটি তিনি কিনেছেন। এখন কেজিতে ১০০ বা ৫০ টাকা লাভে মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। পদ্মার মাছ সুস্বাদু হওয়ায় দ্রুতই এটি বিক্রি হয়ে যাবে বলে তিনি আশা করছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category