• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

রাতে রাস্তায় ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, পেয়েছেন ৪০ কুপ্রস্তাব

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬
গভীর রাতে ছদ্মবেশে নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ জনের কুপ্রস্তাব

প্রভাত ডেস্ক: গভীর রাতে সাধারণ নারীর ছদ্মবেশে রাস্তায় নেমে তিন ঘণ্টায় প্রায় ৪০টি কুপ্রস্তাবের মুখে পড়েছেন ভারতের হায়দরাবাদের মালকাজগিরি প্রশাসনিক অঞ্চলের পুলিশ কমিশনার সুমতী। নারীদের জন্য রাতের শহর কতটা নিরাপদ-তা সরেজমিনে যাচাই করতে গিয়ে এমন অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।
জানা যায়, মধ্যরাতে সাধারণ পোশাকে একা একটি বাসস্টপে অবস্থান নেন সুমতী। রাত ১২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত পুলিশের দৃশ্যমান উপস্থিতি ছাড়া তিনি সেখানে থাকেন। উদ্দেশ্য ছিল, রাতে নারীরা বাস্তবে কী ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, তা সরাসরি বোঝা।
পুলিশ সূত্রে জানা গেছে, এই সময়ের মধ্যে প্রায় ৪০ জন পুরুষ তার কাছে এসে কথা বলার চেষ্টা করেন। তাদের অনেকেই মদ্যপ ছিলেন এবং কয়েকজনের ক্ষেত্রে মাদকাসক্তির লক্ষণও দেখা যায়।
যারা তার কাছে এসেছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন তরুণ; এর মধ্যে শিক্ষার্থী ও চাকরিজীবীও ছিলেন। তবে কেউই বুঝতে পারেননি যে, যাকে তারা সাধারণ নারী মনে করছেন, তিনি আসলে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
পুলিশ কর্মকর্তারা জানান, এই অভিযানের উদ্দেশ্য ছিল অভিযোগ বা প্রতিবেদনের বাইরে গিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা। অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মামলা না করে তাদের থানায় ডেকে কাউন্সেলিং করা হয় এবং নারীদের প্রতি আচরণ সম্পর্কে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের, বিশেষ করে নারীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, এটি সুমতীর জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। প্রায় ২৫ বছর আগে কর্মজীবনের শুরুতে কাজিপেট রেলস্টেশনের কাছে ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন।
তেলেঙ্গানা ক্যাডারের জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা সুমতী এর আগে স্টেট ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ১ মে তিনি মালকাজগিরির পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :
More News Of This Category