• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

রাস্তা দখলমুক্ত করা-ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির মোবাইল কোর্ট অভিযান

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত করা, এলাকা পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজারবাগের মোমিনবাগ গলিতে এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযানে রাস্তায় জমে থাকা পানি অপসারণ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি ও সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবন মালিক ও সংশ্লিষ্টদের জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
পরিদর্শন শেষে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category