• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র‍্যাঙ্কিং রাজত্বও

Reporter Name / ৭৪ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: নিউইয়র্কে এসেছিলেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় হয়ে। ফিরছেন এক নম্বর হয়ে, সঙ্গে ইউএস ওপেনের ট্রফিও। ইয়েলেনা রিবাকিনা যেন আরিনা সাবালেঙ্কার কাছ থেকে এক রাতেই কেড়ে নিলেন সবকিছু—বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এবং ইউএস ওপেনের ট্রফি। শনিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়েছেন গত দুই আসরের চ্যাম্পিয়ন সাবালেঙ্কাকে। অবশ্য ফলাফল যা-ই হোক, রিবাকিনার এক নম্বর হওয়া নিশ্চিত ছিল আগেই।
প্রথম সেট হেরে যাওয়ার পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু তৃতীয় সেটে ম্যাচ নিয়ে যাওয়ার পর আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। ২-১ ব্যবধানে ব্রেক নেওয়ার পর রিবাকিনাই দাপট দেখান।
এই জয় রিবাকিনার ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম, এ বছর দ্বিতীয়। মৌসুমের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও সাবালেঙ্কাকেই হারিয়েছিলেন তিনি। আর নিউইয়র্কে এবার থামালেন সাবালেঙ্কার ১৯ ম্যাচের জয়যাত্রা। ২০২৩ সালের ফাইনালে কোকো গফের কাছে হারের পর ইউএস ওপেনে আর হারেননি সাবালেঙ্কা, এবার সেই ধারাও থামল।
এবারের আগে ইউএস ওপেনে রিবাকিনার সর্বোচ্চ সাফল্য ছিল শেষ ষোলো। তার ওপর সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে কয়েক দিন হাঁটতেই পারেননি। ফলে নিউইয়র্কে আদৌ খেলতে পারবেন কি না, সেটিই ছিল অনিশ্চিত। সেখান থেকে কাজাখস্তানের মেয়ে এখন চ্যাম্পিয়ন।
২৭ বছর বয়সী রিবাকিনা ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন, এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের পর ইউএস ওপেন। ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম পূর্ণ করতে এখন শুধু ফ্রেঞ্চ ওপেন বাকি। এমন সাফল্যের পরও যেন পুরো ব্যাপারটি তাঁর কাছে অবিশ্বাস্য। রিবাকিনা বলেছেন, ‘কী ঘটেছে, এখনো ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। গত কয়েক সপ্তাহে অনেক কিছু অর্জন করেছি।’
অন্যদিকে সেরেনা উইলিয়ামসের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তৃতীয় ইউএস ওপেন জেতার সুযোগ হারিয়েছেন সাবালেঙ্কা। রানারআপের হতাশা লুকাতে পারেননি চারবারের গ্র্যান্ড স্লামজয়ী এই বেলারুশিয়ান। পুরস্কার বিতরণীর সময় তাঁর চোখে ছিল জল, ‘আমি একটু ভালো খেলতে পারলে ভালো লাগত। তবে মনে হয়, আগামী বছর।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category