• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
আবারও মাঠে বিতর্কের জন্ম দিলেন নেইমার, লাল কার্ড দেখেই ক্ষোভ প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার জালে তিন গোল দেবে রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা দেশের ঘরোয়া ক্রিকেট, ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি টুর্নামেন্টের সূচি প্রকাশ স্পেন থেকে ফেরার পরদিনই মাঠে, মায়ামিতে বিবর্ণ দিন মেসির আতলেতিকো সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ ভারতের কাছে দুই হারের পর দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড ১০ কোটি রুপি ছাড়িয়েছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’-এর অগ্রিম বুকিং দুই হাজার কোটি টাকা লোকসান গুনতে যাচ্ছে টম ক্রুজের ‘ডিগার’ কন্নড় সিনেমা ‘প্রেমাদা উরাল্লি’তে আড়াই কোটি বিনিয়োগে আয় ১১০ কোটি

রিয়ালকে অ্যাতলেতিকোর খোঁচা, ‘রেফারিকে হেনস্তা বন্ধ করুন’

Reporter Name / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: মাদ্রিদ ডার্বির উত্তাপ যেন মাঠ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। রেফারির সিদ্ধান্ত নিয়ে হোসে মরিনিওর তীব্র সমালোচনার পর এবার রিয়াল মাদ্রিদ কোচকে খোঁচা দিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। তাদের বার্তা, ‘রেফারিকে হেনস্তা করা বন্ধ করুন।’ রবিবার লা লিগার ম্যাচে রিয়ালকে ২-১ গোলে হারায় অ্যাতলেতিকো। ম্যাচ শেষে রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াসের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মরিনিও। তার দাবি, অ্যাতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরো ও লি কাং-ইনকে লাল কার্ড দেখানো উচিত ছিল।
সংবাদ সম্মেলনে দুই ঘটনার ছবি হাতে নিয়ে হাজির হন রিয়াল কোচ। তার মতে, ওই দুই ঘটনায় লাল কার্ড দেখানো হলে ম্যাচের চিত্রই বদলে যেতে পারত। রিয়ালও নিজেদের ম্যাচ প্রতিবেদনে রেফারিং নিয়ে অসন্তোষ জানায়।
এর জবাবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দেয় অ্যাতলেতিকো। একটি পোস্টে মরিনিওর সংবাদ সম্মেলনের ছবি ব্যবহার করে লেখা হয়, ‘রেফারিকে হেনস্তা করা বন্ধ করুন।’ আরেকটি ভিডিওতে প্রিন্টার থেকে বেরিয়ে আসা কাগজে একই বার্তা তুলে ধরে তারা।
ডার্বির পর মরিনিওকে নিয়ে মন্তব্য করেছিলেন অ্যাতলেতিকো কোচ দিয়েগো সিমিওনেও। রেফারি ও অন্য পেশাদারদের প্রতি সম্মান দেখানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, কারও নাম মরিনিও, সিমিওনে, ফ্লিক কিংবা পেলেগ্রিনি—যাই হোক না কেন, সম্মানের সীমা অতিক্রম করা উচিত নয়।
মাঠের লড়াই শেষ হলেও ডার্বির রেফারিং নিয়ে দুই মাদ্রিদ ক্লাবের পাল্টাপাল্টি বক্তব্যে বিতর্ক থামার লক্ষণ নেই। আন্তর্জাতিক বিরতির আগে এই জয় অ্যাতলেতিকো শিবিরে স্বস্তি এনে দিলেও রিয়ালের অসন্তোষ এখনো স্পষ্ট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category