• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
নাটোরে মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি মাগুরায় অভিযান, মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ফেনীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার খুলনায় মাছের দাম লাগামহীন, ক্রেতাদের বাজার মনিটরিংয়ের দাবি ত্রিশালে জিপিএ -৫ প্রাপ্ত ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান পাথরঘাটায় চাচী হত্যার ঘাতক আটক, ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল শরীয়তপুরে দিনের আলোতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, জানে না পুলিশ আমিনবাজারে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত ক্ষেতলালের কানাইপুর গ্রামবাসীর ভোরের নীরবতা ভাঙে পাখির কলকাকলিতে

লাউতারো মার্তিনেজের জোড়া গোলে ইন্টার মিলানের জয়

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: সান সিরোতে ইন্টার মিলান ও নাপোলি ম্যাচে রোমাঞ্চের ছড়াছড়ি। অথচ প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। দ্বিতীয়ার্ধে ৪০ মিনিটের ব্যবধানে হলো পাঁচ গোল! এই থ্রিলার ম্যাচে মিলান দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জিতে গেল লাউতারো মার্তিনেজের জোড়ায়।
গোলশূন্য প্রথমার্ধের পর নাপোলি তিন মিনিটের ব্যবধানে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মাত্তেও পলিতানো ও রাসমুস হয়লুন্দের গোলে। ম্যাচে মোট ২৯টি শট নিয়ে তাদের ওপর ক্রমাগত চাপ ধরে রাখে ইন্টার। লাউতারোর ৫৬তম মিনিটের গোলে প্রত্যাবর্তনের শুরু। মার্কাস থুরাস হেড করে সমতা ফেরান। তারপর ৯১তম মিনিটে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
জয়সূচক গোলের পর লাউতারোর গোল উদযাপন আবার আলোচনায়। বিজ্ঞাপনী বেষ্টনীর উপরে দাঁড়িয়ে তিনি স্বাগতিক ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন, তাতে যোগ দেন এই আর্জেন্টাইনের আক্রমণভাগের জুটি থুরামও। ফরাসি ফরোয়ার্ডের এই উদযাপনে যোগ দেওয়ার বিষয়টি নজর কেড়েছে। লাউতারো বললেন, ‘মার্কাস আজ আমার সঙ্গে যুক্ত হয়েছিল। সে আমাকে সবসময় বলে ওখানে ওঠার জন্য আমি পাগল, কারণ সে কখনও সেটা করতে চায় না। কিন্তু এবার সে আমার সঙ্গে যুক্ত হলো।’ দুই গোলে ইন্টারের হয়ে ১৩৪তম সিরি আ গোল করলেন লাউতারো। ক্লাবের লিগ ইতিহাসে বেনিতো লরেঞ্জি (১৩৮) ও গিউসেপ্পে মেয়াজ্জার (১৯৭) পর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category