• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ১৯০২ সালের ১৩ মে। কোপা দেল রে-এর পূর্ব সংস্করণ কোপা দেল লা করোনাসিওন-এ মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও মাদ্রিদ এফসি। স্প্যানিশ রাজধানীতে মাদ্রিদ এফসির বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল বার্সেলোনা। পরে এই মাদ্রিদ এফসি পরিবর্তিত হয়ে রিয়াল মাদ্রিদ নামধারণ করে। ফুটবলে এই প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস ১২৪ বছরের পুরোনো। এখন এই দুই দলের লড়াই মানেই তুমুল উত্তেজনা, যার আরেক নাম ‘এল ক্লাসিকো’।
এই দীর্ঘ সময়ে রিয়াল ও বার্সেলোনার মধ্যে খেলা হয়েছে ২৬১ ম্যাচ। রিয়াল জিতেছে ১০৬ ম্যাচ, বার্সা ১০৫টি। লা লিগার দীর্ঘ ৯৭ বছরের ইতিহাসে দুই দল খেলেছে ১৯১ ম্যাচ। রিয়াল ও বার্সার জয় যথাক্রমে ৮০ ও ৭৬। চলতি লিগ মৌসুমে প্রথম দেখায় রিয়াল ২-১ গোলে জিতেছিল। আর সবশেষ ক্লাসিকোতে জেতে বার্সা, স্প্যানিশ কাপ ফাইনালে তারা রিয়ালকে হারায় ৩-২ গোলে।
ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়েই মাদ্রিদ ক্লাবের মুখোমুখি হবে বার্সা। তবে একটি অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে এদিন। এর আগে কখনো এমন হয়নি যে, এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার কোনো ম্যাচ চলাকালে সরাসরি লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছে। আগে অনেকবার ক্লাসিকো ম্যাচের ফলের ওপর শিরোপার ভাগ্য নির্ভর করলেও মাঠেই এই দুই দলের খেলা চলাকালে গাণিতিকভাবে শিরোপা জয় নিশ্চিত হওয়ার ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে।
বর্তমানে বার্সেলোনা পয়েন্ট টেবিলে ১১ পয়েন্টে এগিয়ে আছে। এই ম্যাচে বার্সেলোনা যদি ড্র করতে পারে, তবে হাতে থাকা বাকি ম্যাচগুলোর ফলাফল যাই হোক না কেন, রিয়াল আর তাদের টপকাতে পারবে না। অর্থাৎ, মাঠেই বার্সা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষিত হবে। আর চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নিজেদের মাঠে খেলে শিরোপা জেতা তাদের জন্য নিঃসন্দেহে গৌরবের ব্যাপার হবে। বার্সার ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং বললেন সেই কথা, ‘এবারের এল ক্লাসিকো বিশেষ। কারণ আমরা লা লিগা ট্রফি জিততে পারি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category