• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
Headline
শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক, রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ টাঙ্গাইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

শাহজাদপুরে উৎসবের আমেজে শুরু রবীন্দ্র জন্মোৎসব

Reporter Name / ১২৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য রবীন্দ্র উৎসব। শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠা‌নে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
উৎসবকে ঘিরে সকাল থেকেই মুখর হয়ে ওঠে শাহজাদপুরের ঐতিহাসিক রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণ। রবীন্দ্র ভক্ত, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। তিন দিনব্যাপী আয়োজনে থাকছে রবীন্দ্র সংগীত, নৃত্য, গীতি নাট্য, নাটক ও আলোচনা সভাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বসেছে জমজমাট রবীন্দ্র মেলা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রবীন্দ্র শিল্পীরাও অংশ নিচ্ছেন এ আয়োজনে।
বিশ্বকবি রবীন্দ্রনাথকে আগামী প্রজন্ম কে চিনতে আয়োজনের সময় আরও বৃদ্ধি করা দাবি জানিয়েছে দর্শনার্থীরা।
উল্লেখ্য, ১৮৯০ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত শাহজাদপুরে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেছিলেন ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘ছুটি’, ‘পোস্টমাস্টার’সহ অসংখ্য কালজয়ী সাহিত্যকর্ম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category