• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : চ্যাম্পিয়নস লিগে উড়ছে প্যারিস সেন্ট জার্মেই। হ্যাটট্রিক শিরোপার মিশনে তারা প্রথম চারটি ম্যাচই জিতেছে। মঙ্গলবার ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে। ম্যাচ প্রথম ১৭ মিনিটেই শেষ হয়ে গিয়েছিল। স্পেনের ইয়েলো সাবমেরিনের জালে রেকর্ড দ্রুততম সময়ে চার গোল দেয় পিএসজি। জোয়াও নেভেস, দেসিরে দুয়ে, সেনি মায়ুলুর পর ফ্যাবিয়ান রুইজ স্কোর ৪-০ করে। চ্যাম্পিয়নস লিগে যে কোনো দলের এটিই দ্রুততম চার গোল। এর আগের রেকর্ড ছিল ২০১১ সালে ডায়নামো জাগরেবের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ২০ মিনিটে চার গোল করেছিল।
এছাড়া লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার ম্যাচে চার বা তার বেশি গোল দিলো পিএসজি। কিন্তু প্রধান কোচ লুইস এনরিকে জোর দিয়ে বললেন, লিগ পর্বে টেবিলের শীর্ষে থাকা এবং প্রথম চার রাউন্ডে ২০ গোল করার গুরুত্ব এই মুহূর্তে খুব একটা নেই।
দলের টেবিলে শীর্ষে থাকা এবং গোল উৎসব করে যাওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পিএসজি কোচ বলেছেন, ‘এটা এখন কোনো কাজে আসবে না। মাদ্রিদে ফাইনালে কেবল এক দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং আমাদের লক্ষ্য সেখানে শিরোপা জেতা। আগের মৌসুমগুলোতে আমরা লিগ পর্বে শীর্ষ আটে শেষ না করলেও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয়েছিলাম।’
আক্রমণাত্মক দর্শন নিয়ে তার কথা, ‘ফুটবলে আমি দলগুলোকে পাঁচ মিনিটে তিন গোল করতে দেখেছি। ডিফেন্ডের চেষ্টা করার কোনো মানে নেই। বরং আক্রমণে মনোযোগ দিতে হবে। এই সময়ে যদি আমরাও এতগুলো গোল খেতাম, তাহলে আমরাও ভিয়ারিয়ালের মতো একই রকম কঠিন পরিস্থিতিতে পড়তাম।’
সবশেষে পরাজিত দলের প্রতি সমবেদনা জানিয়ে এনরিকে বললেন, ‘ভিয়ারিয়াল এমন একটি দল, যাদের আমি সত্যি ভালোবাসি। এটা কঠিন পরিস্থিতি এবং আমি তাদের জন্য কষ্ট অনুভব করছি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category