• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

শুরুর আগেই এশিয়ান গেমস শেষ নবীরণের

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়ায় শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। তবে ফুটবল শুরু হচ্ছে এর আগেই। সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে দলটি। এশিয়ান গেমস শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার নবীরণ খাতুন।
দল সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর চায়নিজ উইমেন্স সুপার লিগের দল গুয়াংডং এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পান নবীরণ। চোটের কারণে তাঁকে আর এশিয়ান গেমসে পাওয়া যাচ্ছে না।
২০২২ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে খেলেছেন নবীরণ। এরপর জাতীয় দলে জায়গা করে নেন তিনি। গত বছরের মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই সেন্টারব্যাকের। ধীরে ধীরে বাংলাদেশের রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্যও হয়ে ওঠেন নবীরণ।
তাঁর চোটে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ পিটার বাটলারকে। দলে থাকা অন্য চার সেন্টারব্যাক হলেন শিউলি আজিম, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও অর্পিতা বিশ্বাস। তাঁদের মধ্যে কোহাতি ও আফঈদাকে আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে।
দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২০২২ সালের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এবারও কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে প্রতিপক্ষ উত্তর কোরিয়া ছাড়াও আছে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।
সোমবার উত্তর কোরিয়া ম্যাচের পর ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২১ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা একটায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category