• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

শেখ মুজিবকে হত্যা করেছিল আওয়ামী লীগেরই একটি গ্রুপ: ত্রাণমন্ত্রী

Reporter Name / ৪৬ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লালমনিরহাট: শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগেরই একটি গ্রুপ হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বাকশাল কায়েমের মাধ্যমে শেখ মুজিব দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। গণতন্ত্র ধ্বংসের ফলে মানুষের মধ্যে দ্বন্দ্ব ও কলহের সৃষ্টি হয়। এর পরিণতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগেরই একটি গ্রুপ তাকে হত্যা করে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে জেলা বিএনপির আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ১৫ আগস্টের পর খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি গোষ্ঠী ক্ষমতায় বসে। হত্যাকাণ্ডের আগের দিনও মোশতাক শেখ মুজিবকে কবুতরের মাংস দিয়ে ভাত খাইয়েছিলেন। খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় শেখ মুজিবের মন্ত্রিসভার তাহের উদ্দিন ঠাকুরসহ ২১ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। ক্ষমতা দখল করে যারা ক্ষমতায় যায়, তারাই হত্যাকারী।
ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, শেখ মুজিবকে হত্যার পর দেশে নানা বিদ্রোহ শুরু হয়। ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে চরম অস্থিতিশীলতা দেখা দেয়। সকালে এক সরকার, বিকেলে আরেক সরকার—এমন পরিস্থিতি তৈরি হয়। এ সময় জিয়াউর রহমানকে বন্দি করা হয়। পরে দেশপ্রেমিক সেনাবাহিনী ও সাধারণ মানুষ তাকে মুক্ত করেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ রাজপথে নেমে আসেন। স্লোগান ওঠে, ‘সিপাহী-জনতা ভাই ভাই, গণতন্ত্রের মুক্তি চাই।’ সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতার পাদপ্রদীপে আসেন। তিনি আরও বলেন, ক্ষমতায় বসে জিয়াউর রহমান অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করেন এবং বহুদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। দেশের প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার নিশ্চিত করেন। এর ধারাবাহিকতায় বিলুপ্ত আওয়ামী লীগকেও পুনরুজ্জীবিত করার সুযোগ দেন।
শেখ মুজিবের একটি বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রী বলেন, ‘যেদিকে তাকাই শুধু দেখি চোরের দল আর চাটার দল। মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি।’ এ কারণেই তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন বলে মন্তব্য করেন দুলু।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে হত্যা করে। তারা ভেবেছিল, তাকে হত্যা করলেই বিএনপি হারিয়ে যাবে। কিন্তু জিয়াউর রহমানের জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি তার প্রতি মানুষের ভালোবাসার প্রমাণ দেয়।
আলোচনা সভা শেষে রেলওয়ে শ্রমিক দল কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবুল বাশার সুমন, যুবদলের আহ্বায়ক ভিপি আনিসুর রহমান আনিসসহ ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল ও বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category