• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

শেরপুরে কমতে শুরু করেছে পাহাড়ি নদীর পানি

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, শেরপুর: ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল না থাকায় শেরপুরের মহারশি, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি কমতে শুরু করেছে। আর পাহাড়ি সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে বইছে। এর আগে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ড শেরপুরের বিভাগীয় প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর জানান, বুধবার রাত থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে পাহাড়ি ঢল না থাকায় মহারশি, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি কমতে শুরু করেছে।
তিনি আরও বলেন, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, ভোগাই নদীতে ২৭৭ সেন্টিমিটার ও পুরাতন ব্রহ্মপুত্র নদে ৮২৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি চলছে। ইতোমধ্যে ডুবে যাওয়া নিম্নাঞ্চলগুলোও জাগতে শুরু করেছে।
সুদীপ্ত কুমার ধর বলেন, মঙ্গলবার রাতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের পাহাড়ি নদীগুলোর পানি বেড়ে যায়। এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
ভয়েজ অব ঝিনাইগাতীর সভাপতি জাহিদুল হক মনির বলেন, আমাদের ঝিনাইগাতীর মহারশি নদীর পানি ভোর রাত থেকে বাড়ছে। বাঁধের কাজ এখনো শেষ হয়নি। দ্রুত পানি নেমে যাওয়ায় এবং টানা বর্ষণ না হওয়ায় আমাদের অঞ্চলের কৃষকরা কোনোমতে ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। আমরা এখানে স্থায়ী বেড়িবাঁধ চাই। এদিকে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সাখওয়াত হোসেন জানান, ঝিনাইগাতীতে ৫২ শতাংশ জমির ধান কাটা হয়েছে। আর ওই এলাকার নিম্নাঞ্চলের প্রায় ৮৫ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category