• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
Headline
পিরোজপুরে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন লক্ষ্মীপুরের নতুন উপজেলা চন্দ্রগঞ্জ’র উদ্বোধন পাথরঘাটায় চায়না দুয়ারী জালের ফাঁদে ধ্বংস হচ্ছে উপকূলের মৎস্য সম্পদ হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং

শ্যামপুর সুগারের সম্পদ বেড়েছে ৭৬৩ কোটি ২৯ লাখ টাকা

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগার মিলসের জমি ও অন্যান্য স্থাবর সম্পদের পুনর্মূল্যায়নের ফলে কোম্পানিটির সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুনর্মূল্যায়নের মাধ্যমে কোম্পানিটির সম্পদের মূল্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৬৩ কোটি ২৯ লাখ টাকা। মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, পুনর্মূল্যায়নের আগে কোম্পানিটির আর্থিক হিসাবে সম্পদের মূল্য ছিল মাত্র ২১ কোটি ১১ লাখ টাকা। তবে পুনর্মূল্যায়ন শেষে সেই সম্পদের বাজারমূল্য নির্ধারিত হয়েছে সাতশ ৮৪ কোটি ৪০ লাখ টাকা। ফলে সম্পদের হিসাব খাতার মূল্যের তুলনায় বড় অঙ্কের বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
কোম্পানিটির জমি ও স্থাবর সম্পদের এই পুনর্মূল্যায়নের কাজ সম্পন্ন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠান এম/এস মাহফিল হক অ্যান্ড কোম্পানি।
এদিকে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড ও প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি দেখা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ড বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার নয়শ ৯৬ কোটি ৭৬ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৯ হাজার পাঁচশ ৬০ কোটি ৭৬ লাখ টাকা।
একই সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়ে হয়েছে দুই হাজার দুইশ ৬৯ কোটি ৫ লাখ টাকা, যা আগের বছরের প্রথম প্রান্তিকে ছিল এক হাজার নয়শ ৮৩ কোটি ৩ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category